August 11, 2026, 8:31 pm
শিরোনাম :
বুধবার বন্ধ থাকবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান দিল্লিতে মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার সাংবাদিক মিজানুর রহমান হৃদরোগে আক্রান্ত, হাসপাতালে চিকিৎসাধীন কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২২৪ মাঝ আকাশে বিমানের ভয়াবহ ঝাঁকুনি, জানা গেল গাঁজা খেয়েছিলেন পাইলট! অভিনেত্রী শেহনাজ গিলের ভিডিও ভাইরাল! বন্ধ তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালু করতে চুক্তি, বিনিয়োগ হবে ৬১৯ কোটি টাকা জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার ৩৪৯ জন: ইসি সচিব জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় সমন্বয়ক হলেন ইঞ্জিনিয়ার শিমুল

জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ

তানভির আজাদ স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার (১০ আগস্ট) দিবাগত রাতে শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের সামনে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার একটি ভিডিও মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। প্রায় এক মিনিটের ওই ভিডিওতে এক ব্যক্তিকে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে শোনা যায়। ভিডিওতে তাকে ‘ভয় করি না বুলেট বোমা, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
ভিডিওতে ওই ব্যক্তিকে ‘আমরা এই জুলাই মানি না, কখনও মানবো না’ বলতেও শোনা যায়। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ডিসেম্বরে দেশে ফিরিয়ে আনার কথাও বলতে শোনা যায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আলমাস হোসেন অভিযোগ করেন, জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনাটি পরিকল্পিত। এমন ঘটনা ঘটতে পারে বলে তারা আগে থেকেই জানতে পেরেছিলেন এবং বিষয়টি পুলিশকেও অবহিত করেছিলেন বলে দাবি করেন তিনি।
ঘটনার খবর পেয়ে মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার, কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বরসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন।
তবে স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনায় কারা সরাসরি জড়িত এবং ভিডিওতে থাকা ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ভিডিও ফুটেজসহ অন্যান্য তথ্য-উপাত্ত যাচাই করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
ঘটনাকে কেন্দ্র করে কুষ্টিয়ায় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা দেখা দিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার