April 24, 2026, 11:49 pm
শিরোনাম :
আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নি*হত ১ আ*হত ৩

Reporter Name

 নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় লিটার (মুরগি বর্জ্য) বাহী ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে ব্যাটারি চালিত অটোরিকশা সাথে সংঘর্ষে অটোরিকশা চালক মোতালেব হোসেনে (৫০) নামে এক ব্যক্তির মৃত্য হয়েছে। এঘটনায় অটোরিকশার আরো তিনযাত্রী গুরুত্বর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার বিকেলে ৫টার দিকে নওগাঁ-রানীনগর আঞ্চলিক মহাসড়কের পিরোজপুর হিন্দুপাড়া নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত মোতালেব হোসেন জেলার রানীনগর উপজেলার খট্টেশর গ্রামের মৃত বরকত এর ছেলে।

আহতরা হলেন- সদর উপজেলার শিমুলিয়া মন্ডলপাড়া গ্রামের জেরিন (২০) ও  পিরোজপুর পশ্চিমপাড়া গ্রামের মালেকা বেওয়া (৫০) এবং কুষ্টিয়া জেলার কুমারখালির আজগর হোসেন (৩১) ।স্থানীয় সূত্রে জানা যায়- নওগাঁ সদর উপজেলার মাদারমোল্লার চারমাথা নামক স্থানে ট্রাকে লিটার (মুরগি বর্জ্য) বহন করে পঞ্চগড়ের উদ্যশ্যে যাচ্ছিল।

নওগাঁ-রানীনগর আঞ্চলিক মহাসড়কের পিরোজপুর হিন্দুপাড়া নামক স্থানে ট্রাকটি প্রথমে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রন হারিয়ে ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দিয়ে রাস্তার নিচে উল্টে যায়। এতে ঘটনাস্থলে অটোরিকশা চালক মোতালেব হোসেনে (৫০) মারা যান। এছাড়াও অটোরিকশায় থাকা আরো তিনজন গুরুত্বরআহত হোন।

স্থানীয়দের সহযোগীতায় ফায়ার সার্ভিসের দল  আহতদের  উদ্ধার করে নওগাঁ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক সড়ক দূর্ঘটনার খবর সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেন, ও একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি



ফেসবুক কর্নার