October 6, 2026, 5:38 am
শিরোনাম :
চোটের পর ঘুমের সমস্যায় অমিতাভ, বদলাচ্ছেন ব্যস্ত রুটিন বক্তাবলী ফেরিঘাটে দুই ট্রাকের মাঝে চাপায় লাইনম্যান নিহত বোপারার ঝড়ে বাংলাদেশকে হারিয়ে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের জয় ময়মনসিংহ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, চক্রের সন্ধানে তদন্ত ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে ৪-১ গোলে হারাল ফ্রান্স বাবার সন্দেহে ডিএনএ পরীক্ষা, মিলল হাসপাতালের শিশুবদলের সত্য রুশ ড্রোন হামলায় ভারতীয় নাবিক আহত, দিল্লির কঠোর প্রতিবাদ সাংবাদিকদের ওপর হামলা, রাবি ছাত্রদলের তিন নেতা বহিষ্কার কলেজছাত্রকে রাতভর নির্যাতনের অভিযোগ, মুক্তিপণ আদায়ের দাবি শেখ হাসিনার কর্মকাণ্ডই তারেকের দিল্লি সফরে বড় চ্যালেঞ্জ

সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস সংকট বাড়ার শঙ্কা

অভয়নগর প্রতিবেদক

বৈরী আবহাওয়ায় (সাগর উত্তাল থাকায়) সামিট এলএনজি টার্মিনালে থাকা কার্গো থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। পরিস্থিতির কারণে টার্মিনালে থাকা কার্গোটিও সরিয়ে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল থেকে সামিটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ করা হলেও পরে তা বন্ধ হয়ে যায়। জ্বালানি বিভাগ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, বর্তমানে এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল দিয়ে প্রায় ১৯০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। সামিটের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় গ্যাসের সামগ্রিক সরবরাহ আরও কমে গেছে। এতে আগে থেকেই চলমান গ্যাস সংকট নতুন করে আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এদিকে, জ্বালানি নিয়ে সিপিডির সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, জ্বালানি-বিদ্যুৎ সংকটের ত্বরিত কোনো সমাধান সরকারের হাতে নেই। কয়েকটি এলএনজি অবকাঠামো তৈরি, স্থাপন ও গ্যাস কূপ খননসহ নানা উদ্যোগ বাস্তবায়ন হলে পরিস্থিতির টেকসই উন্নতি হবে।



ফেসবুক কর্নার