August 18, 2026, 9:14 pm
শিরোনাম :
মূত্রথলি থেকে অপসারণ ৩ দশমিক ১ কেজির বিশাল পাথর বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ইতিবাচক সম্পর্ক চায় ভারত: রণধীর জয়সওয়াল টেলিভিশনের পর এবার বড় পর্দায় আসছে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘নাগিন’ প্রফেসর ইউনূসের বিরুদ্ধে জাতির সঙ্গে প্রতারণার অভিযোগ নুরুল হক নূরের রোহিঙ্গাদের ‘বাঙালি’ পরিচয়ে মিয়ানমারের বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন খুলনায় আবারও যুবকের ওপর হামলা, গুলিবিদ্ধ মামুন ব্যস্ততার মাঝেও এলাকার উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি মির্জা ফখরুলের ‘মিথ্যা সাময়িক, কিন্তু সত্য চিরস্থায়ী’, কী ইঙ্গিত দিলেন : শাবনূর সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

মূত্রথলি থেকে অপসারণ ৩ দশমিক ১ কেজির বিশাল পাথর

অভয়নগর প্রতিবেদক

শ্রীলঙ্কায় ৫৫ বছর বয়সী এক ব্যক্তির মূত্রথলি থেকে অস্ত্রোপচারের মাধ্যমে ৩ দশমিক ১ কেজি ওজনের বিশাল একটি পাথর অপসারণ করেছেন চিকিৎসকরা। চিকিৎসকদের দাবি, অস্ত্রোপচারের মাধ্যমে মূত্রথলি থেকে অপসারণ করা পাথরগুলোর মধ্যে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় হতে পারে।

দেশটির পূর্বাঞ্চলীয় ত্রিনকোমালি জেনারেল হাসপাতালে গত সপ্তাহে ওই ব্যক্তির অস্ত্রোপচার করা হয়। অপসারণ করা পাথরটির দৈর্ঘ্য প্রায় ১৭ সেন্টিমিটার। চিকিৎসকরা জানান, ওই ব্যক্তি স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসার সময় তার প্রস্রাবের সমস্যাটি নজরে আসে। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় মূত্রথলিতে বিশাল পাথরের উপস্থিতি শনাক্ত করা হয়।

অস্ত্রোপচারের নেতৃত্ব দেওয়া চিকিৎসক প্রহালাহান বালাকৃষ্ণান বলেন, অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা মূত্রথলির পাথরের মধ্যে এটিই সবচেয়ে বড়। অস্ত্রোপচারের পর রোগীর শারীরিক অবস্থা ভালো রয়েছে। চিকিৎসকদের ধারণা, পাথরটি প্রায় ৫ থেকে ১০ বছর ধরে তার মূত্রথলিতে ছিল। মূত্রে থাকা বিভিন্ন খনিজ পদার্থ জমে স্ফটিকের মতো শক্ত হয়ে এ ধরনের পাথর তৈরি হতে পারে। বিশেষ করে মূত্রথলি পুরোপুরি খালি না হলে ঘন মূত্রে খনিজ পদার্থ জমাট বেঁধে ধীরে ধীরে বড় আকার ধারণ করতে পারে।

এর আগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ২০০৩ সালে ব্রাজিলে এক রোগীর মূত্রথলি থেকে ১ দশমিক ৯ কেজি ওজনের একটি পাথর অপসারণ করা হয়েছিল। সেটির দৈর্ঘ্য ছিল ১৭ দশমিক ৯ সেন্টিমিটার। শ্রীলঙ্কায় অপসারণ করা পাথরটির ওজন ৩ দশমিক ১ কেজি হওয়ায় চিকিৎসকদের দাবি, এটি মূত্রথলি থেকে অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা সবচেয়ে বড় পাথর হতে পারে।



ফেসবুক কর্নার