August 20, 2026, 11:22 am
শিরোনাম :
কিছুক্ষণের মধ্যেই শেষ হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল কুমারখালীর সরকারি স্কুলে প্রক্সি শিক্ষক দিয়ে পাঠদান ও কোচিং বাণিজ্যের অভিযোগ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হওয়ার আগেই ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী নিয়ে গুঞ্জন রিয়্যালিটি শোয়ের মঞ্চে পুরনো কষ্টের কথা তুলে ধরলেন রিয়া চক্রবর্তী রেড কার্পেটে অনাকাঙ্ক্ষিত আচরণে অস্বস্তিতে অভিনেত্রী নিকিতা রাওয়াল ইরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের বন্যায় স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ ব্যাংকের এভিপি হয়েও অভিনয় ছাড়ছেন না তমা মির্জা ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ আজ

ইরানের বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

অভয়নগর প্রতিবেদক

চলমান পাঁচ মাসেরও বেশি সময়ের সংঘাত নিরসনে চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে ইরানের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরানের সঙ্গে আর্থিক ও বাণিজ্যিক লেনদেনে যুক্ত তৃতীয় কোনো দেশ বা সংস্থাকেও এই শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বুধবার (১৯ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, তেহরান সমঝোতার সুযোগ হারিয়েছে। এর ফলে ইরানকে নজিরবিহীন অর্থনৈতিক যুদ্ধ ও আন্তর্জাতিকভাবে আরও একঘরে পরিস্থিতির মুখোমুখি হতে হবে।
ট্রাম্প তাঁর ঘোষণাকে ‘ইকোনমিক ডি-ডে’ হিসেবে আখ্যায়িত করে মিত্র দেশগুলোকে ওয়াশিংটনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, যেসব দেশ ইরানের সঙ্গে তেল চোরাচালান, কারেন্সি সোয়াপ, ব্যাংক লেনদেন, মানি এক্সচেঞ্জ, জাহাজ নিবন্ধন কিংবা কাগুজে ফ্রন্ট কোম্পানির মাধ্যমে ব্যবসায়িক বা আর্থিক সম্পর্ক বজায় রাখবে, তাদেরও মারাত্মক অর্থনৈতিক পরিণতির মুখোমুখি হতে হবে। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, ইরানের ওপর চাপ বাড়ানোর পাশাপাশি দেশটির সঙ্গে সংশ্লিষ্ট আন্তর্জাতিক আর্থিক ও বাণিজ্যিক নেটওয়ার্ককেও নিষেধাজ্ঞার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
তবে ট্রাম্পের এই ঘোষণাকে নতুন কোনো পদক্ষেপ হিসেবে দেখছে না ইরান। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, বছরের পর বছর ধরে চলা মার্কিন নিষেধাজ্ঞা মোকাবিলা ও এড়িয়ে চলার ক্ষেত্রে ইরান ইতোমধ্যে অভিজ্ঞতা অর্জন করেছে। অন্যদিকে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি মন্তব্য করেছে, সামরিক আগ্রাসনে ব্যর্থ হয়ে এখন অর্থনৈতিক যুদ্ধের হুমকির মাধ্যমে নিজেদের হতাশা আড়াল করার চেষ্টা করছেন ট্রাম্প। ফলে মার্কিন হুমকির পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।



ফেসবুক কর্নার