April 25, 2026, 1:10 am
শিরোনাম :
আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা

খুলনায় গু*লিতে নি*হত যশোরের শীর্ষ স*ন্ত্রাসী সাগর

Reporter Name

 

যশোর প্রতিনিধি
খুলনায় গুলিতে নিহত হয়েছেন যশোরের শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি সাগর শেখ। রোববার রাত সাড়ে ১০টার দিকে খুলনার রূপসা সেতুর পূর্ব পাশে জাপুসা এলাকার একটি চৌরাস্তায় তাকে গুলি করে হত্যা করা হয়।
নিহত সাগর শেখ যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ার বাসিন্দা ফয়েজ শেখের ছেলে। পুলিশ জানায়, ঘটনাস্থলে তার মাথা ও হাঁটুতে গুলির চিহ্ন পাওয়া গেছে। স্থানীয় এক বাসিন্দার ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
রূপসা থানার ওসি আব্দুর রাজ্জাক মীর জানান, নিহত ব্যক্তি ওই এলাকায় জমি কিনে বাড়ি নির্মাণ করেছিলেন। তবে কারা কী কারণে তাকে হত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় ও র‍্যাব সূত্র জানায়,সাগর শেখ হত্যা, ডাকাতি,অস্ত্র, বিস্ফোরক ও মাদকসহ মোট ১৯টি মামলার আসামি ছিলেন। তার ভাই রমজান শেখও চিহ্নিত সন্ত্রাসী ছিলেন, যিনি ২০২৪ সালের মার্চে খুন হন। সাগর সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে আবার রূপসা এলাকায় অবস্থান করছিলেন। হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে



ফেসবুক কর্নার