October 9, 2026, 8:00 am
শিরোনাম :
জীবনসঙ্গী হিসেবে ভালো বন্ধু ও ভ্রমণপ্রিয় পাত্র চান মিমি হুথিদের পতন ঘটিয়ে রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই লক্ষ্য ইয়েমেনের প্রাতিষ্ঠানিক সনদ নয়, কর্মক্ষেত্রে সাফল্যে দক্ষতা জরুরি: ববি হাজ্জাজ রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০ কানাডিয়ান পুলিশের পোশাকে জায়েদ খান, সামনে এল আসল রহস্য চীনের আপত্তি উপেক্ষা করে তাইপের আকাশে বিশাল পতাকা চুরি হওয়া ম্যাকবুক-ক্যামেরা না পেয়ে ঢাকায় ফিরলেন জার্মান পর্যটক ৪৬ বছর বয়সে ইতালির ক্লাব রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে নামছে বাংলাদেশ শান্তিতে নোবেল নিয়ে সংশয়, আক্ষেপ ট্রাম্পের

কঙ্গনার ‘সস্তা কপি’ মন্তব্যের পর তাপসীর রহস্যময় পোস্ট ঘিরে আলোচনা

অভয়নগর প্রতিবেদক

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্যময় পোস্ট দিয়েছেন অভিনেত্রী তাপসী পান্নু। শনিবার ইনস্টাগ্রাম স্টোরিতে তাপসী লেখেন, ‘হেন্স, প্রুভড’। বাংলায় যার অর্থ দাঁড়ায় ‘প্রমাণিত’। তবে পোস্টে কারও নাম উল্লেখ করেননি তিনি। তাপসীর এই পোস্টের আগে কঙ্গনা তার একটি সাম্প্রতিক মন্তব্য নিয়ে অভিনেত্রীকে কটাক্ষ করেন। পরে কঙ্গনা তাপসীকে উদ্দেশ করে দেওয়া দুটি ইনস্টাগ্রাম স্টোরিই মুছে ফেলেন। তাপসী বর্তমানে তার আসন্ন নেটফ্লিক্স সিনেমা ‘গান্ধারী’র প্রচারে ব্যস্ত।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনার সঙ্গে তার পুরোনো বিরোধ নিয়ে কথা বলেন তাপসী। তিনি জানান, কঙ্গনার সঙ্গে তার কখনো দেখা হয়নি এবং কথিত বিরোধ শুরু হওয়ার আগেও তাদের মধ্যে ব্যক্তিগতভাবে কোনো সাক্ষাৎ হয়নি। তাপসীর ভাষ্য, কঙ্গনা ও তার চিন্তাভাবনা আলাদা। কে কীভাবে বেড়ে উঠেছেন এবং বিষয়গুলো কীভাবে দেখেন, সেটিও তাদের কথাবার্তায় প্রকাশ পায়। তাপসীর এই মন্তব্যের পর কঙ্গনা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে উদ্দেশ করে পোস্ট দেন। প্রথম পোস্টে তাপসীর নাম সরাসরি উল্লেখ না করে তাকে ‘সস্তা কপি’ বলে মন্তব্য করেন কঙ্গনা। একই সঙ্গে তাপসী তার বেড়ে ওঠা ও বাবা-মাকে নিয়ে মন্তব্য করে সীমা ছাড়িয়ে গেছেন বলে অভিযোগ করেন তিনি। নিজের পরিবার ও পারিবারিক পরিচয়ের কথাও তুলে ধরেন কঙ্গনা।
এরপর আরেকটি পোস্টে তাপসীর মন্তব্য নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন শেয়ার করেন কঙ্গনা। সেখানে তাপসীকে সরাসরি উদ্দেশ করে তিনি বলেন, তার পরিবার ও বেড়ে ওঠা নিয়ে প্রশ্ন তোলা ঠিক নয়। তবে কিছুক্ষণ পর কঙ্গনা দুটি পোস্টই মুছে দেন। এরপর তাপসীর ‘হেন্স, প্রুভড’ পোস্ট ঘিরে আলোচনা শুরু হয়—এটি কঙ্গনার মন্তব্যের জবাব কি না, তা নিয়েও নানা মত দেখা দিয়েছে। কঙ্গনা ও তাপসীর প্রকাশ্য বিরোধ বেশ পুরোনো। ২০১৯ সালে কঙ্গনার বোন রঙ্গোলি চান্দেল সামাজিক যোগাযোগমাধ্যমে তাপসীকে ‘কঙ্গনার সস্তা কপি’ বলে মন্তব্য করেছিলেন। ২০২০ সালে বলিউডে স্বজনপ্রীতি ও বহিরাগতদের নিয়ে বিতর্কের সময় বিরোধ আরও প্রকাশ্যে আসে। তখন কঙ্গনা তাপসীসহ কয়েকজন অভিনেত্রীকে ‘বি-গ্রেড অভিনেত্রী’ এবং ‘প্রয়োজনী বহিরাগত’ বলেও কটাক্ষ করেছিলেন। এরপর বিভিন্ন সময়ে দুজনের মধ্যে পাল্টাপাল্টি মন্তব্য দেখা গেছে। এবার তাপসীর নতুন পোস্ট ঘিরে পুরোনো সেই বিরোধ আবারও আলোচনায় এসেছে।



ফেসবুক কর্নার