August 25, 2026, 7:18 pm
শিরোনাম :
শরীয়তপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল-শোভাযাত্রা, গ্রেপ্তার ৩ ট্রাম্প পরিবারের ক্রিপ্টো ব্যবসায় ব্যাংকিংয়ে নতুন উদ্যোগ রোহিঙ্গা প্রত্যাবাসনে আইসিআরসির আরও সক্রিয় ভূমিকা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিএনপির জনপ্রিয়তা ছয় মাসেই কমতে শুরু করেছে: সারজিস আলম বিয়ে নিয়ে গুঞ্জন ভিত্তিহীন, স্পষ্ট করলেন অভিনেত্রী প্রভা ইনসাফের সমাজ গঠনই ছিল মহানবীর অন্যতম শিক্ষা: রাষ্ট্রপতি আমির হামজার ছবি ঘিরে ‘বিরোধ নিষ্পত্তির’ গুঞ্জন ভিত্তিহীন ঈমান-আকিদা সংরক্ষণে উলামা-মাশায়েখ কনভেনশনে সাত দফা দাবি দলে ৩৩ শতাংশ নারী নেতৃত্ব না থাকলে বাতিল হতে পারে নিবন্ধন: সানাউল্লাহ পোশাক বিতর্কে সমালোচকদের জবাব দিলেন কৃতি স্যানন

বিয়ে নিয়ে গুঞ্জন ভিত্তিহীন, স্পষ্ট করলেন অভিনেত্রী প্রভা

অভয়নগর প্রতিবেদক

প্রভার বিয়ে নিয়ে কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়লেও বিষয়টিকে ভিত্তিহীন বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে নিজের ফেসবুক পোস্টে প্রভা স্পষ্ট করে জানান, তিনি বিয়ে করেননি। একই সঙ্গে চুক্তিভিত্তিক বিয়ে কিংবা এ ধরনের কোনো সম্পর্কে জড়িত থাকার কথাও অস্বীকার করেন তিনি। প্রভা বলেন, তার ব্যক্তিগত জীবন নিয়ে যেসব অভিযোগ ও তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলোর কোনো ভিত্তি নেই।
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে প্রভা বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্য যাচাই ও দায়িত্বশীলতার গুরুত্ব রয়েছে। তার ভাষ্য অনুযায়ী, গণমাধ্যমের একটি প্রতিবেদন একজন মানুষকে নেতিবাচক বা ইতিবাচকভাবে উপস্থাপন করতে পারে। তাই কারও ব্যক্তিগত জীবন নিয়ে সংবেদনশীল কোনো তথ্য প্রকাশের আগে তা যাচাই করা এবং সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া প্রয়োজন। তিনি গণমাধ্যমের প্রতি বিশ্বাসযোগ্য প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশের আহ্বান জানান।
প্রভার অনুসারীদের উদ্দেশে তিনি বলেন, ভিত্তিহীন গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হতে। তার ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন কিংবা অন্য কোনো বিষয়ে সঠিক তথ্য প্রয়োজন হলে তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে তা জানাবেন বলেও উল্লেখ করেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রে পরিচিত এক তরুণকে বিয়ে করেছেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে আংটি ও ফুল হাতে ছবি এবং সম্পর্ক ও বিয়ে নিয়ে দেওয়া বিভিন্ন পোস্টকে কেন্দ্র করে এ আলোচনা শুরু হয়। তবে প্রভার সাম্প্রতিক বক্তব্যের পর সেই গুঞ্জনের বিষয়ে তার অবস্থান স্পষ্ট হয়েছে।



ফেসবুক কর্নার