November 19, 2026, 3:25 pm
শিরোনাম :
নাশকতা ও সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মহাসড়কে নাশকতার চেষ্টা, চৌদ্দগ্রামে আটক ৬ শাড়ির প্রেমে জড়িয়ে থাকে নারীর জীবন – মতিয়ারা মুক্তা অবাধ ও গ্রহণযোগ্য ছিল ত্রয়োদশ সংসদ নির্বাচন: স্পিকার দুদিন পর কুয়াকাটা থেকে উদ্ধার নিখোঁজ বিচারক বরিশালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাসভবনে আগুন আইসিজের রায়ে খুশি রোহিঙ্গারা, চান কার্যকর পদক্ষেপ ধামরাইয়ে কাভার্ডভ্যান-বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ অন্তত ২০ বাবার মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের পরও মেয়ের চাকরি বহালের অভিযোগ মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারীর বিরুদ্ধে চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ

মহেশপুর অধ্যাপক মতিয়ার রহমানের গণসংযোগ

মোহাম্মদ জাহাঙ্গীর আলম

  1. জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার।।
    ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গাড়াপোতা গ্রামে বৃহস্পতিবার সকালে গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান।
    এসময় তাঁর সঙ্গে ছিলেন বাঁশবাড়িয়া ইউনিয়ন আমির আলহাজ জুলফিকার, স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার সাধারণ মানুষ। গণসংযোগকালে অধ্যাপক মতিয়ার রহমান বলেন, “আমরা চাই মানবিক, জুলুমমুক্ত, চাঁদামুক্ত ও ইনসাফপূর্ণ একটি সমাজ গঠন করতে। এই লক্ষ্য বাস্তবায়নে জনগণের ঐক্য ও সহযোগিতা অপরিহার্য।”
    তিনি আগামীর নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “মানবিক সমাজ গঠনের জন্য সঠিক নেতৃত্ব প্রয়োজন। আসুন, অন্যায় ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে দাঁড়িপাল্লায় ভোট দিন।”



ফেসবুক কর্নার