September 1, 2026, 7:30 am
শিরোনাম :
নারায়ণগঞ্জে দুই এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ নাটোরে রেললাইন ভাঙন, দুই ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল ছয় জেলায় দুপুরের আগেই ঝড়-বৃষ্টির শঙ্কা, দমকা হাওয়া ৬০ কিলোমিটার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা ১৬ মাসের সংসারের পর ধর্ষণ মামলা, কারাগারে স্বামী মেসির বিদায় ঘোষণায় ফুটবলবিশ্বে বিষাদের ছায়া বাবার ভুলের কথা স্বীকার করলেন তাপস পালের মেয়ে সোহিনী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, গণতন্ত্র ও সুশাসন জোরদারের অঙ্গীকার মেসির বিদায়ে আবেগঘন বার্তা স্ত্রী আন্তোনেলার বিমানবন্দরে বিমানবাহিনীর পিকআপ দুর্ঘটনায় নিহত ৩

নাটোরে রেললাইন ভাঙন, দুই ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

মোঃ মনজুরুল ইসলাম, নাটোর প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় রেললাইন ভেঙে যাওয়ায় রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার লোকমানপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে নাটোরের আব্দুলপুর ও রাজশাহী রেলওয়ে স্টেশনে ছয়টি ট্রেন আটকা পড়ে। হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা।
আব্দুলপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মাসুদ রানা জানান, সকাল পৌনে ৭টার দিকে রেললাইন ভেঙে যাওয়ার খবর পাওয়ার পরপরই ওই পথে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মীরা ভাঙা অংশ মেরামতের কাজ শুরু করেন। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় লাইন মেরামত শেষে প্রথমে ধীরগতিতে ট্রেন চলাচল শুরু করা হয়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর পর্যায়ক্রমে ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
রেললাইন মেরামতের সময় সাগরদাঁড়ি এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, কমিউটার ও মধুমতি এক্সপ্রেস ট্রেন আব্দুলপুর ও রাজশাহী স্টেশনে আটকা পড়ে। দীর্ঘ সময় অপেক্ষার কারণে এসব ট্রেনের যাত্রীরা দুর্ভোগে পড়েন। পরে লাইন মেরামত সম্পন্ন হলে ট্রেনগুলো ধীরগতিতে চলাচল শুরু করে এবং পর্যায়ক্রমে নির্ধারিত গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।



ফেসবুক কর্নার