October 18, 2026, 1:04 pm

বাংলা অভিনয়ে আমার চেয়ে এগিয়ে কেউ নেই: ঋত্বিক চক্রবর্তী

অভয়নগর প্রতিবেদক

 

বাংলা অভিনয়ে নিজের সমকক্ষ কাউকে দেখেন না অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। টিভি নাইন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ আত্মবিশ্বাসের কথা জানান তিনি। সমসাময়িক কোন তিন অভিনেতাকে নিজের চেয়ে এগিয়ে মনে করেন—এমন প্রশ্নে ঋত্বিক বলেন, ‘আমাদের এই সময়ে কেউ আমার চেয়ে এগিয়ে নেই। আমার সমান কিংবা আমার চেয়ে একটু পিছিয়ে আছে। আমার চেয়ে এগিয়ে কেউই নেই।’ অতীতের অভিনেতাদের মধ্যে তাঁর পছন্দের তালিকায় রয়েছেন রবি ঘোষ, তুলসী চক্রবর্তী ও কালী ব্যানার্জি।

ঋত্বিকের মতে, সিনেমা ইন্ডাস্ট্রিতে ক্রমেই নায়কদের তুলনায় অভিনয়শিল্পীদের কদর বাড়ছে। তিনি বলেন, প্রচলিত বাণিজ্যিক সিনেমা আগের মতো আসছে না। এতে স্পষ্ট, সিনেমা চালাতে ভালো অভিনেতা প্রয়োজন। যোগ্য অভিনয়শিল্পী খুঁজে বের করতে না পারলে ইন্ডাস্ট্রির ক্ষতি হবে বলেও মনে করেন তিনি।

সেপ্টেম্বরে সৃজিত মুখার্জির ‘উইঙ্কল টুইঙ্কল’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন ঋত্বিক। দুর্গাপূজায় মুক্তি পেয়েছে তাঁর অভিনীত নতুন সিনেমা ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী। আর ঋত্বিক অভিনয় করেছেন এক উগ্রপন্থীর চরিত্রে।



ফেসবুক কর্নার