October 17, 2026, 4:00 pm
শিরোনাম :
দুর্গাপূজায় স্বাধীনতার পর সর্বোচ্চ অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী পার্টিতে না গেলে কাজ পাব না, প্রশ্ন তুললেন ঐন্দ্রিলা সেন সাবিলার সঙ্গে সম্পর্কের অভিযোগে ভাঙল মামুনের সাত বছরের প্রেম এআই ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ পরীমণি, দায় দিলেন টিভি কর্তৃপক্ষকে চীনে ‘ভালো টয়লেট’ নেই মন্তব্য, জাকারিয়াকে সফরের আমন্ত্রণ নুডলস খাওয়ার পর একই পরিবারের পাঁচজনের মৃত্যু ভারতে সন্ত্রাসবাদে জড়িত থাকার দায়ে সৌদিতে পাঁচজনের মৃত্যুদণ্ড মিয়ানমারে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ১১ গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযান, ছয়জনকে পুলিশের হাতে দিলেন ইশরাক

পার্টিতে না গেলে কাজ পাব না, প্রশ্ন তুললেন ঐন্দ্রিলা সেন

অভয়নগর প্রতিবেদক

 

দীর্ঘদিন অভিনয় জগতে কাজ করেও ভালো কাজের জন্য অপেক্ষা করতে হয় কেন, সেই প্রশ্ন তুলেছেন টালিউড অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, কাজ পাওয়ার জন্য বিভিন্ন পার্টিতে ঘুরে বেড়ানো তাঁর পক্ষে সম্ভব নয়। সামনে প্রশংসা করলেও অনেকে কাজের সুযোগ দেন না বলে অভিযোগ তাঁর। ভালো গল্পে আগ্রহ দেখানোর পরও তাঁকে না জানিয়ে অন্য কাউকে অভিনয়ের জন্য বেছে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ঐন্দ্রিলা জানান, ‘শ্বেতকালী’ সিরিজের দুই মৌসুমে অভিনয়ের মাধ্যমে তাঁর কাজ আরও পরিণত হয়েছে। নিজের জীবনে কুসংস্কারে বিশ্বাস করেন না, তবে ঈশ্বরে আস্থা রয়েছে তাঁর। অন্যায়ের প্রতিবাদ বা স্পষ্ট কথা বলার কারণে অনেকে তাঁকে অহংকারী মনে করেন বলেও জানান অভিনেত্রী। মুম্বাইয়ে গিয়ে কাজ করার ইচ্ছা নেই তাঁর। তবে সুযোগ পেলে দক্ষিণী সিনেমায় ছোট চরিত্রেও অভিনয় করতে আগ্রহী। ভিন্নধর্মী চরিত্রের প্রস্তাব না পেলে টেলিভিশনের ধারাবাহিকে ফেরারও ইচ্ছা নেই তাঁর।

একসময় বাংলা সিরিয়ালের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী ছিলেন ঐন্দ্রিলা। ছোট বয়সেই সিরিয়ালের আয় দিয়ে বিএমডব্লিউ গাড়ি কিনেছিলেন তিনি। তবে এখন অর্থের চেয়ে ভালো কাজকে বেশি গুরুত্ব দেন বলে জানান। তাঁর অভিনীত ‘শ্বেতকালী’ সিরিজের দ্বিতীয় মৌসুম শিগগিরই মুক্তি পাওয়ার কথা। আসন্ন পুজোয় পরিবারের সঙ্গে ঠাকুর দেখা ও বাইরে খাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর; এসব পরিকল্পনা করছেন অঙ্কুশ হাজরা।



ফেসবুক কর্নার