October 17, 2026, 3:38 pm
শিরোনাম :
দুর্গাপূজায় স্বাধীনতার পর সর্বোচ্চ অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী পার্টিতে না গেলে কাজ পাব না, প্রশ্ন তুললেন ঐন্দ্রিলা সেন সাবিলার সঙ্গে সম্পর্কের অভিযোগে ভাঙল মামুনের সাত বছরের প্রেম এআই ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ পরীমণি, দায় দিলেন টিভি কর্তৃপক্ষকে চীনে ‘ভালো টয়লেট’ নেই মন্তব্য, জাকারিয়াকে সফরের আমন্ত্রণ নুডলস খাওয়ার পর একই পরিবারের পাঁচজনের মৃত্যু ভারতে সন্ত্রাসবাদে জড়িত থাকার দায়ে সৌদিতে পাঁচজনের মৃত্যুদণ্ড মিয়ানমারে সামরিক বাহিনীর বিমান হামলায় নিহত ১১ গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযান, ছয়জনকে পুলিশের হাতে দিলেন ইশরাক

চীনে ‘ভালো টয়লেট’ নেই মন্তব্য, জাকারিয়াকে সফরের আমন্ত্রণ

অভয়নগর প্রতিবেদক

 

চীনে ভালো শৌচাগারের অভাব রয়েছে বলে মন্তব্যের জেরে হোয়াইট হাউসের সদ্য বরখাস্ত প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়াকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছে বেইজিং। শনিবার (১৭ অক্টোবর) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। পডকাস্টার জ্যাক পোসোবিকের সঙ্গে আলাপকালে জাকারিয়া দাবি করেন, ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের নির্বাচনের সময় চীনের উত্থান নিয়ে আলোচনা হলেও দেশটিতে এখনো যথাযথ টয়লেট সুবিধা নেই।

জাকারিয়ার ওই মন্তব্যের জবাবে শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, সুযোগ পেলেই তাঁর আরও বেশি করে চীন সফর করা উচিত। চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে অনেকে জাকারিয়ার মন্তব্যের সমালোচনা করেছেন। তবে কেউ কেউ স্বীকার করেছেন, এক দশক আগের তুলনায় দেশটির শৌচাগার ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন এসেছে।

জাকারিয়ার লিংকডইন প্রোফাইল অনুযায়ী, তিনি ২০১১ সাল থেকে প্রায় দুই বছর বেইজিংয়ের আইন সংস্থা ঝোং লুনে কাজ করেছিলেন। তবে চীনের বিচার মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী, কেবল দেশটির নাগরিকরাই সেখানে আইন পেশায় কাজের লাইসেন্স পেতে পারেন। ফলে আন্তর্জাতিক লেনদেনসংক্রান্ত আইনে জাকারিয়ার কাজ করার যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে তাঁকে পদ থেকে অব্যাহতি দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।



ফেসবুক কর্নার