October 17, 2026, 7:54 am
শিরোনাম :
আন্দিজে নতুন সুগন্ধি ফুল, নামকরণ হলো মেসির নামে ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে ফিফা প্রধান ইনফান্তিনো চাপে ম্যাচে জয়, বাড়িতে চুরি: দুঃসহ রাত কাটল ব্রাজিলিয়ান তারকা অ্যান্টনির এআইয়ে পরিচয় অপব্যবহারের অভিযোগে দিল্লি হাইকোর্টে কৃতি শ্যানন সরকারের পরিবর্তন চাই, তবে সাংবিধানিক পথেই: প্রকাশ রাজ শাহরুখের ‘চাক দে! ইন্ডিয়া’ ফিরিয়ে দিয়ে এখন আক্ষেপ নেহার পুনের বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর কক্সবাজারের মেরিনড্রাইভে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত পাঁচ শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড় কুয়েত মৈত্রী হাসপাতালের অব্যবস্থাপনায় অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে সময় সাত দিন

শাহরুখের ‘চাক দে! ইন্ডিয়া’ ফিরিয়ে দিয়ে এখন আক্ষেপ নেহার

অভয়নগর প্রতিবেদক

 

বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া শাহরুখ খান অভিনীত জনপ্রিয় সিনেমা ‘চাক দে! ইন্ডিয়া’তে অভিনয়ের সুযোগ ফিরিয়ে দিয়ে এখন আক্ষেপ করছেন। শুধু এই সিনেমাই নয়, নেটফ্লিক্সের ‘অপারেশন সফেদ সাগর’-এ কাজের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার বিষয়টিও তাঁর অপূর্ণ ইচ্ছার তালিকায় রয়েছে। সম্প্রতি নিজের চ্যাট শো ‘ডাবল ডেট’-এ এ বিষয়ে কথা বলেন অভিনেত্রী।

২০০৭ সালে পরিচালক শিমিত আমিনের ‘চাক দে! ইন্ডিয়া’ মুক্তি পায়। সিনেমাটিতে ভারতীয় নারী হকি দলের কোচ কবীর খানের চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন শাহরুখ খান। খেলাধুলার প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটি দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পায়। সেই ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েও তা ফিরিয়ে দিয়েছিলেন নেহা। একইভাবে সেনাবাহিনীর প্রেক্ষাপটে নির্মিত ‘অপারেশন সফেদ সাগর’-এ কাজের সুযোগও গ্রহণ করেননি তিনি।

নিজের অপূর্ণ ইচ্ছার কথা জানিয়ে নেহা বলেন, ‘আমি বরাবরই একটা ভালো স্পোর্টস ফিল্ম এবং একটা ভালো ফৌজি ফিল্ম করতে চেয়েছিলাম। কিন্তু এই দুটো বড় সুযোগই হাতছাড়া করেছি।’ অভিনেত্রীর এ বক্তব্য থেকে বোঝা যায়, খেলাধুলা ও সেনাবাহিনীকেন্দ্রিক সিনেমায় অভিনয়ের দীর্ঘদিনের ইচ্ছা থাকলেও গুরুত্বপূর্ণ দুটি সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। সময়ের সঙ্গে সেই সিদ্ধান্তগুলোই এখন তাঁর কাছে আফসোসের কারণ হয়ে দাঁড়িয়েছে।



ফেসবুক কর্নার