October 17, 2026, 7:51 am
শিরোনাম :
আন্দিজে নতুন সুগন্ধি ফুল, নামকরণ হলো মেসির নামে ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে ফিফা প্রধান ইনফান্তিনো চাপে ম্যাচে জয়, বাড়িতে চুরি: দুঃসহ রাত কাটল ব্রাজিলিয়ান তারকা অ্যান্টনির এআইয়ে পরিচয় অপব্যবহারের অভিযোগে দিল্লি হাইকোর্টে কৃতি শ্যানন সরকারের পরিবর্তন চাই, তবে সাংবিধানিক পথেই: প্রকাশ রাজ শাহরুখের ‘চাক দে! ইন্ডিয়া’ ফিরিয়ে দিয়ে এখন আক্ষেপ নেহার পুনের বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর কক্সবাজারের মেরিনড্রাইভে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত পাঁচ শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড় কুয়েত মৈত্রী হাসপাতালের অব্যবস্থাপনায় অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে সময় সাত দিন

ম্যাচে জয়, বাড়িতে চুরি: দুঃসহ রাত কাটল ব্রাজিলিয়ান তারকা অ্যান্টনির

অভয়নগর প্রতিবেদক

 

স্পেনের ক্লাব রিয়াল বেতিসের হয়ে চ্যাম্পিয়নস লিগে পোর্তোর বিপক্ষে খেলছিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যান্টনি। সেভিয়ের লা কার্তুজা স্টেডিয়ামে শুরুর একাদশে থাকা এই ফুটবলার দলের ৩-২ গোলের জয়ে একটি অ্যাসিস্ট করেন। তবে মাঠের সাফল্যের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। একই সময়ে সেভিয়েতে তাঁর বাড়িতে চুরির ঘটনা ঘটে।

ইনস্টাগ্রাম স্টোরিতে অ্যান্টনি লেখেন, চমৎকারভাবে শেষ হওয়ার কথা থাকা রাতটি রাগ, দুঃখ ও কষ্টের রাতে পরিণত হয়েছে। তাঁর ভাষ্য, অনেক পরিশ্রম, প্রচেষ্টা ও নিবেদনের মাধ্যমে অর্জিত সম্পদ এমন কেউ নিয়ে গেছে, যে এসব অর্জনের পেছনের সংগ্রাম বোঝে না। ২০২৫ সালের জানুয়ারিতে ধারে বেতিসে যোগ দেওয়ার পর ওই মৌসুমের শেষ দিকে স্থায়ী চুক্তি করেন তিনি।

অ্যান্টনি আরও জানান, বস্তুগত ক্ষতির চেয়ে পরিবারের নিরাপত্তাহীনতা তাঁকে বেশি ক্ষুব্ধ করেছে। প্রিয়জনদের চোখেমুখে ভয় ও অনিরাপত্তা দেখে কষ্ট পেয়েছেন তিনি। এদিকে, এই সপ্তাহে ভিয়ারিয়ালের গোলরক্ষক পিটার গুলাকসির বাড়িতেও ডাকাতির ঘটনা ঘটে। নাপোলির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচের আগে দুর্বৃত্তরা তাঁকে ও তাঁর পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে। বৃহস্পতিবার অনুশীলনে ফিরে গুলাকসি জানান, তাঁরা কেউ আহত হননি; তবে ঘটনাটিকে গভীর বেদনাদায়ক বলে উল্লেখ করেন।



ফেসবুক কর্নার