October 17, 2026, 7:51 am
শিরোনাম :
আন্দিজে নতুন সুগন্ধি ফুল, নামকরণ হলো মেসির নামে ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে ফিফা প্রধান ইনফান্তিনো চাপে ম্যাচে জয়, বাড়িতে চুরি: দুঃসহ রাত কাটল ব্রাজিলিয়ান তারকা অ্যান্টনির এআইয়ে পরিচয় অপব্যবহারের অভিযোগে দিল্লি হাইকোর্টে কৃতি শ্যানন সরকারের পরিবর্তন চাই, তবে সাংবিধানিক পথেই: প্রকাশ রাজ শাহরুখের ‘চাক দে! ইন্ডিয়া’ ফিরিয়ে দিয়ে এখন আক্ষেপ নেহার পুনের বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর কক্সবাজারের মেরিনড্রাইভে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত পাঁচ শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড় কুয়েত মৈত্রী হাসপাতালের অব্যবস্থাপনায় অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে সময় সাত দিন

ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে ফিফা প্রধান ইনফান্তিনো চাপে

অভয়নগর প্রতিবেদক

 

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে অসন্তোষ বাড়ছে। ব্যর্থ বাণিজ্যিক উদ্যোগ, স্বচ্ছতার অভাব, যুক্তরাষ্ট্রের ফুটবলার ফোলারিন বালোগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া শান্তি পুরস্কার নিয়ে সমালোচনার মুখে পড়েছেন তিনি। ইউরোপীয় ফুটবল কর্মকর্তাদের কেউ কেউ নেতৃত্বে পরিবর্তনের দাবি তুলেছেন। আগামী বছরের সভাপতি নির্বাচনে বিকল্প প্রার্থী দেওয়ার বিষয়টিও বিবেচনা করছেন তাঁরা।

গত বৃহস্পতিবার ফিফা কাউন্সিলের সাড়ে তিন ঘণ্টার বৈঠকে এসব বিতর্ক উঠে আসে। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব নিয়ে ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ প্রকল্পের ব্যর্থ উদ্যোগের জন্য ক্ষমা চান ইনফান্তিনো। তবে প্রকল্পটির আর্থিক কাঠামো, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নিয়ে প্রশ্নের সন্তোষজনক উত্তর মেলেনি। দুই মার্কিন আইনজীবীর উপস্থাপনা এবং প্রকল্পটি পর্যালোচনায় তাঁদের নিয়োগের বিষয়টি নিয়েও প্রশ্ন ওঠে। বিশ্বকাপে লাল কার্ড দেখার পর বালোগুনের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ট্রাম্পের তদবিরের ভূমিকা ছিল বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছেন কাউন্সিল সদস্যরা। আগামী ১৬ ডিসেম্বর দোহায় পরবর্তী বৈঠকের আগে তথ্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইনফান্তিনো।

ট্রাম্পকে দেওয়া ফিফার শান্তি পুরস্কার নিয়েও মতভেদ রয়েছে। গত বছরের ডিসেম্বরে ওয়াশিংটনে বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ট্রাম্পের হাতে ট্রফি, পদক ও সনদ তুলে দেন ইনফান্তিনো। তবে বিজয়ী নির্বাচনের প্রক্রিয়া প্রকাশ না করায় ফিফার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি ফিফার ফুটবল ও সামাজিক দায়বদ্ধতাবিষয়ক কমিটিতে পাঠানো হয়েছে। আগামী ১৬ ডিসেম্বরের বৈঠকের আগে কমিটিকে সুপারিশ দিতে হবে। পুরস্কারের সংজ্ঞা পুনর্নির্ধারণ, রাজনৈতিক ব্যক্তিদের অংশগ্রহণ সীমিত করা এবং বিজয়ী নির্বাচনে কঠোর মানদণ্ড চালুর প্রস্তাবও আলোচনায় রয়েছে। সমালোচকদের মতে, রাজনৈতিক নেতাকে এমন পুরস্কার দেওয়া ফিফার রাজনৈতিক নিরপেক্ষতার নীতির সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।



ফেসবুক কর্নার