October 17, 2026, 7:29 am
শিরোনাম :
আন্দিজে নতুন সুগন্ধি ফুল, নামকরণ হলো মেসির নামে ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে ফিফা প্রধান ইনফান্তিনো চাপে ম্যাচে জয়, বাড়িতে চুরি: দুঃসহ রাত কাটল ব্রাজিলিয়ান তারকা অ্যান্টনির এআইয়ে পরিচয় অপব্যবহারের অভিযোগে দিল্লি হাইকোর্টে কৃতি শ্যানন সরকারের পরিবর্তন চাই, তবে সাংবিধানিক পথেই: প্রকাশ রাজ শাহরুখের ‘চাক দে! ইন্ডিয়া’ ফিরিয়ে দিয়ে এখন আক্ষেপ নেহার পুনের বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর কক্সবাজারের মেরিনড্রাইভে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত পাঁচ শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড় কুয়েত মৈত্রী হাসপাতালের অব্যবস্থাপনায় অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে সময় সাত দিন

পুনের বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া দিয়ে মাসে ৪.৬৩ লাখ রুপি পাবেন রণবীর

অভয়নগর প্রতিবেদক

 

ভারতের পুনেতে অবস্থিত বিলাসবহুল ফ্ল্যাট তিন বছরের জন্য ভাড়া দিয়েছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। ফ্ল্যাটটি থেকে প্রথম বছরে প্রতি মাসে ৪ লাখ ৬৩ হাজার রুপি ভাড়া পাবেন তিনি। চুক্তি অনুযায়ী, দ্বিতীয় বছরে মাসিক ভাড়া হবে ৪ লাখ ৮৬ হাজার এবং তৃতীয় বছরে ৫ লাখ ১১ হাজার রুপি। তিন বছরে ভাড়া বাবদ তাঁর মোট আয় প্রায় ১ কোটি ৭৫ লাখ রুপি হতে পারে।

সম্পত্তি নিবন্ধনের নথি অনুযায়ী, পুনের কল্যাণী নগর-ইয়েরওয়াড়া এলাকায় ট্রাম্প টাওয়ারসের দশম তলায় অবস্থিত ফ্ল্যাটটির ভাড়ার চুক্তি গত ৬ অক্টোবর নিবন্ধিত হয়েছে। চুক্তির মেয়াদ ২০২৬ সালের ২০ সেপ্টেম্বর থেকে ২০২৯ সালের ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। প্রায় ৬ হাজার ৯৪ বর্গফুটের ফ্ল্যাটটিতে তিনটি গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে। ভাড়াটিয়া রুচি গোয়েল জামানত হিসেবে দিয়েছেন ২৭ লাখ ৭৮ হাজার রুপি।

রণবীর কাপুর ২০১৫ সালে ১১ কোটি রুপির বেশি দামে ফ্ল্যাটটি কিনেছিলেন। ২০২৩ সালেও তিনি একই ফ্ল্যাট মাসে চার লাখ রুপিতে গাড়ির যন্ত্রাংশ প্রস্তুতকারী প্রতিষ্ঠান দুরোশক্সকে ভাড়া দিয়েছিলেন। অভিনয়ের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন এই তারকা। তাঁকে সামনে ‘রামায়ণ’ সিনেমায় দেখা যাবে। এতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন সাই পল্লবী, যশ ও সানি দেওল। সিনেমাটি আগামী ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।



ফেসবুক কর্নার