October 17, 2026, 6:21 pm
শিরোনাম :
দুই মাস বন্ধের পর বড়পুকুরিয়া খনিতে কয়লা উত্তোলন শুরু দৌলতপুরে যমুনায় ১৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ রৌমারীতে ট্রাকচাপায় একই পরিবারের পাঁচজন নিহত, আশঙ্কাজনক অবস্থায় শিশু ঢামেকে বিএনপি সরকার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে: হুইপ দুলু রামু চৌমুহনীতে মার্কেটের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ জামালপুরে ইয়াবাসহ ওয়ার্ড বিএনপি সভাপতি আটক বেনাপোলে ভ্যানের ছাউনিতে পিস্তল-গুলিসহ চালক গ্রেপ্তার নন্দীগ্রামে শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের সম্মেলন আমির হামজার ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে থানায় ছাত্রদলের স্মারকলিপি দুর্গাপূজায় স্বাধীনতার পর সর্বোচ্চ অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

দুই মাস বন্ধের পর বড়পুকুরিয়া খনিতে কয়লা উত্তোলন শুরু

আসাদুর রহমান হাবিব, দিনাজপুর জেলা প্রতিনিধি

 

 

দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভের ১৪০৫ নম্বর নতুন ফেইস থেকে আবারও কয়লা উত্তোলন শুরু হয়েছে। খনি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নতুন ফেইসে যন্ত্রপাতি স্থাপনের কাজ শেষ হয়। এরপর শুক্রবার থেকে পুরোদমে কয়লা উত্তোলন কার্যক্রম শুরু করা হয়। পুরোনো ১৩০৯ নম্বর ফেইসের কয়লার মজুত শেষ হয়ে যাওয়ায় সেখানে ব্যবহৃত যন্ত্রপাতি নতুন ফেইসে স্থানান্তর ও স্থাপনের কাজ চলছিল।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মোহাম্মদ জাফর সাদিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুরোনো ফেইসে কয়লা উত্তোলন শেষ হওয়ার পর নতুন ফেইসে যন্ত্রপাতি স্থানান্তর ও স্থাপনে সময় লেগেছে। প্রয়োজনীয় কারিগরি কার্যক্রম শেষ করে নতুন ফেইস থেকে উত্তোলন শুরু হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, ১৪০৫ নম্বর নতুন ফেইস থেকে প্রায় ২ লাখ ৮০ হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা সম্ভব হবে। দীর্ঘ বিরতির পর উত্তোলন কার্যক্রম শুরু হওয়ায় খনিতে কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।



ফেসবুক কর্নার