October 17, 2026, 5:39 pm
শিরোনাম :
দৌলতপুরে যমুনায় ১৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ রৌমারীতে ট্রাকচাপায় একই পরিবারের পাঁচজন নিহত, আশঙ্কাজনক অবস্থায় শিশু ঢামেকে বিএনপি সরকার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে: হুইপ দুলু রামু চৌমুহনীতে মার্কেটের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ জামালপুরে ইয়াবাসহ ওয়ার্ড বিএনপি সভাপতি আটক বেনাপোলে ভ্যানের ছাউনিতে পিস্তল-গুলিসহ চালক গ্রেপ্তার নন্দীগ্রামে শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের সম্মেলন আমির হামজার ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে থানায় ছাত্রদলের স্মারকলিপি দুর্গাপূজায় স্বাধীনতার পর সর্বোচ্চ অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী পার্টিতে না গেলে কাজ পাব না, প্রশ্ন তুললেন ঐন্দ্রিলা সেন

বিএনপি সরকার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে: হুইপ দুলু

মনজুরুল ইসলাম, নাটোর প্রতিনিধি

 

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নির্বাচনের আগে বিএনপি শিক্ষা ও স্বাস্থ্য খাতে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সরকার সেগুলো বাস্তবায়ন করছে। তিনি বলেন, একটি দেশ ও জাতিকে উন্নত পর্যায়ে নিতে শিক্ষার বিকল্প নেই। এ কারণে তারেক রহমানের সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে এবং গত বাজেটে এ খাতে সর্বাধিক অর্থ বরাদ্দ করেছে বলে তিনি উল্লেখ করেন।

শনিবার নাটোরের নলডাঙ্গা উপজেলার ২ নম্বর মাধনগর ইউনিয়নের মাধনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভবনটির নির্মাণকাজে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২৫ লাখ টাকা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব, বিসিবির কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীন, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বুলবুল, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফেরদৌসী বেগম, প্রধান শিক্ষক আফসার আলীসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।



ফেসবুক কর্নার