আমির হামজার ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে থানায় ছাত্রদলের স্মারকলিপি
মাফরুদুর রহমান মুরাদ, পাবনা জেলা প্রতিনিধি।
Update Time :
Saturday, October 17, 2026
/
20 Time View
/
Share
পাবনার ঈশ্বরদীতে ইসলামি বক্তা মুফতি আমির হামজার ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে রাজনৈতিক ও কুরুচিপূর্ণ বক্তব্য এবং ব্যক্তিগত আক্রমণ বন্ধের দাবিতে থানায় স্মারকলিপি দিয়েছে স্থানীয় ছাত্রদল। শনিবার (১৭ অক্টোবর ২০২৬) বিকেল ৪টার দিকে সাহাপুর ইউনিয়ন ছাত্রদল নেতা ইসমাইল হোসেন মোহন ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিনের কাছে এ স্মারকলিপি হস্তান্তর করেন।
স্মারকলিপিতে বলা হয়, ওয়াজ মাহফিলের মূল উদ্দেশ্য ধর্মীয় আলোচনা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করা। তাই মাহফিলের বক্তব্য কেবল পবিত্র কোরআন-হাদিসের আলোচনা ও ধর্মীয় শিক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখার দাবি জানানো হয়েছে। ধর্মীয় মঞ্চ ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য, দলীয় প্রচার, উসকানিমূলক মন্তব্য কিংবা কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে লক্ষ্য করে মানহানিকর ও কুরুচিপূর্ণ আক্রমণ না করার বিষয়ে প্রশাসনিক নজরদারি নিশ্চিত করারও অনুরোধ জানানো হয়েছে।
ছাত্রদল নেতা ইসমাইল হোসেন মোহন স্পষ্ট করে বলেন, তাঁরা ওয়াজ মাহফিল বন্ধের পক্ষে নন। ঈশ্বরদীর শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ যেন অক্ষুণ্ণ থাকে এবং ধর্মীয় মঞ্চ যেন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত না হয়, সেটিই তাঁদের মূল দাবি।