
বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩টায় উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন মোঃ মাহবুবুর রশীদ তোতা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ জহুরুল ইসলাম স্বপন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও ঢাকা শিক্ষক-কর্মচারী অবসর বোর্ডের সদস্য মোঃ আজিজুল হক রাজা। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মনজুরুল মোস্তফা মুন্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ আলাউদ্দিন সরকার ও সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন আদর।
সম্মেলনে প্রধান অতিথি বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের নন্দীগ্রাম উপজেলা শাখার ৪১ সদস্যবিশিষ্ট নবগঠিত কমিটি ঘোষণা করেন।