October 17, 2026, 5:17 pm
শিরোনাম :
বিএনপি সরকার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে: হুইপ দুলু রামু চৌমুহনীতে মার্কেটের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ জামালপুরে ইয়াবাসহ ওয়ার্ড বিএনপি সভাপতি আটক বেনাপোলে ভ্যানের ছাউনিতে পিস্তল-গুলিসহ চালক গ্রেপ্তার নন্দীগ্রামে শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের সম্মেলন আমির হামজার ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে থানায় ছাত্রদলের স্মারকলিপি দুর্গাপূজায় স্বাধীনতার পর সর্বোচ্চ অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী পার্টিতে না গেলে কাজ পাব না, প্রশ্ন তুললেন ঐন্দ্রিলা সেন সাবিলার সঙ্গে সম্পর্কের অভিযোগে ভাঙল মামুনের সাত বছরের প্রেম এআই ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ পরীমণি, দায় দিলেন টিভি কর্তৃপক্ষকে

জামালপুরে ইয়াবাসহ ওয়ার্ড বিএনপি সভাপতি আটক

রাশেদ মাহমুদ, ক্রাইম রিপোর্টার

 

জামালপুরের মেলান্দহ উপজেলায় ৮৩ পিস ইয়াবাসহ মো. হোসেন আলী নামে এক বিএনপি নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি উপজেলার ৮ নম্বর ফুলকোচা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় ডিবি পুলিশের একটি বিশেষ দল। এ সময় হোসেন আলীকে আটক করে তাঁর হেফাজত থেকে ৮৩ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান চলছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনানুগ ব্যবস্থা শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।



ফেসবুক কর্নার