September 3, 2026, 4:39 am

আনোয়ারায় মাদক সেবনে চারজনের কারাদণ্ড

অভয়নগর প্রতিবেদক

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ডও করা হয়। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার বটতলী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।
অভিযানকালে মো. হেলাল প্রকাশ বেলালকে ঘটনাস্থলে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়। এ ছাড়া মো. ইদ্রিস, মো. মাসুদ ও মো. আবদুর রহিমকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। আদালত মো. হেলাল প্রকাশ বেলাল ও মো. ইদ্রিসকে ৯০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. মাসুদ ও মো. আবদুর রহিমকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
একই সঙ্গে চারজনকেই ১০০ টাকা করে অর্থদণ্ড করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন, জনস্বার্থে মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আনোয়ারা উপজেলায় মাদক নির্মূলে নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলেও জানান তিনি। সংশ্লিষ্টরা মনে করছেন, মাদক সেবন ও বিস্তার রোধে প্রশাসনের ধারাবাহিক অভিযান জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে।



ফেসবুক কর্নার