October 18, 2026, 11:25 am
শিরোনাম :
ইশরাকের অস্ত্র প্রদর্শন তদন্তে, আইন ভাঙলে ব্যবস্থা: ডিবি সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রাষ্ট্রদূতকে তলব সাভারে ইয়ামিন হত্যা মামলা: সাইফুলসহ ১৯ আসামির শুনানি আজ টাঙ্গাইলে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ৫৭ বছরের ব্যক্তি আটক প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোসহ নানা উদ্যোগের কথা জানালেন প্রধানমন্ত্রী দুই মাস বন্ধের পর বড়পুকুরিয়া খনিতে কয়লা উত্তোলন শুরু দৌলতপুরে যমুনায় ১৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ রৌমারীতে ট্রাকচাপায় একই পরিবারের পাঁচজন নিহত, আশঙ্কাজনক অবস্থায় শিশু ঢামেকে বিএনপি সরকার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে: হুইপ দুলু রামু চৌমুহনীতে মার্কেটের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ

সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রীকে থামালেন স্পিকার

অভয়নগর প্রতিবেদক

বিদ্যুৎ পরিস্থিতি ও জ্বালানি সংকট নিয়ে সংসদে বক্তব্য দেওয়ার সময় ‘বিগত সরকারগুলোর ভুল নীতি’র প্রসঙ্গ তুললে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতকে থামিয়ে দেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বুধবার (২ সেপ্টেম্বর) সংসদে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আলোচনার সময় এ ঘটনা ঘটে। স্পিকার প্রতিমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘মাননীয় মন্ত্রী, বিগত সরকার বাদ দেন। এখন আপনার পরিকল্পনা তো বলেছেন।’

বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, অতীতে একের পর এক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হলেও সেগুলোর জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়নি। পাশাপাশি বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি এবং জ্বালানির উৎসে বৈচিত্র্য আনার ক্ষেত্রেও পর্যাপ্ত উদ্যোগ নেওয়া হয়নি বলে তিনি দাবি করেন। তার ভাষ্য, জ্বালানি সরবরাহ নিশ্চিত না থাকায় স্থাপিত বিদ্যুৎকেন্দ্রগুলোর সক্ষমতা পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি এবং এতে রাষ্ট্রীয় সম্পদের অপচয় হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে সরবরাহ ও চাহিদার মধ্যে বড় ব্যবধান না থাকলেও গ্রামাঞ্চলে দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকতে হচ্ছে। জ্বালানির উৎসে বৈচিত্র্য না থাকায় আন্তর্জাতিক সংকটের প্রভাবেও সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে। তবে বর্তমান সরকার জ্বালানির উৎস বৈচিত্র্যকরণ ও নবায়নযোগ্য জ্বালানির দিকে গুরুত্ব দিচ্ছে। মধ্যমেয়াদি সমাধান হিসেবে সরকারি-বেসরকারি ভবনের ছাদে বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে রুফটপ সোলার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি উদ্বৃত্ত সৌরবিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সায় সরকারের কাছে বিক্রির সুযোগ এবং সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে বিশেষ শুল্ক সুবিধার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী।



ফেসবুক কর্নার