October 18, 2026, 6:00 am
শিরোনাম :
সাভারে ইয়ামিন হত্যা মামলা: সাইফুলসহ ১৯ আসামির শুনানি আজ টাঙ্গাইলে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ৫৭ বছরের ব্যক্তি আটক প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোসহ নানা উদ্যোগের কথা জানালেন প্রধানমন্ত্রী দুই মাস বন্ধের পর বড়পুকুরিয়া খনিতে কয়লা উত্তোলন শুরু দৌলতপুরে যমুনায় ১৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ রৌমারীতে ট্রাকচাপায় একই পরিবারের পাঁচজন নিহত, আশঙ্কাজনক অবস্থায় শিশু ঢামেকে বিএনপি সরকার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে: হুইপ দুলু রামু চৌমুহনীতে মার্কেটের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ জামালপুরে ইয়াবাসহ ওয়ার্ড বিএনপি সভাপতি আটক বেনাপোলে ভ্যানের ছাউনিতে পিস্তল-গুলিসহ চালক গ্রেপ্তার

টাঙ্গাইলে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ৫৭ বছরের ব্যক্তি আটক

অভয়নগর প্রতিবেদক

 

টাঙ্গাইলের গোপালপুরে নয় বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগে মো. লিটন (৫৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হাদিরা ইউনিয়নের চাতুটিয়া গ্রামের তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, একই গ্রামের বাসিন্দা লিটন মান্নান খলিফার বাড়ির সামনে রাস্তা থেকে শিশুটিকে কৌশলে ফুসলিয়ে যৌন নিপীড়ন করেন এবং ধর্ষণের চেষ্টা করেন। পরে শিশুটির ভাই বিষয়টি জানতে পেরে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেন। তবে তাতে ব্যর্থ হয়ে তিনি পুলিশকে খবর দেন।

খবর পেয়ে গোপালপুর থানার উপপরিদর্শক (এসআই) নাসির আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। শিশুটিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও স্থানীয়ভাবে তদন্তের পর অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়ে অভিযুক্ত লিটনকে আটক করে থানায় নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, তিনি বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



ফেসবুক কর্নার