October 18, 2026, 11:27 am
শিরোনাম :
ইশরাকের অস্ত্র প্রদর্শন তদন্তে, আইন ভাঙলে ব্যবস্থা: ডিবি সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রাষ্ট্রদূতকে তলব সাভারে ইয়ামিন হত্যা মামলা: সাইফুলসহ ১৯ আসামির শুনানি আজ টাঙ্গাইলে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ৫৭ বছরের ব্যক্তি আটক প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোসহ নানা উদ্যোগের কথা জানালেন প্রধানমন্ত্রী দুই মাস বন্ধের পর বড়পুকুরিয়া খনিতে কয়লা উত্তোলন শুরু দৌলতপুরে যমুনায় ১৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ রৌমারীতে ট্রাকচাপায় একই পরিবারের পাঁচজন নিহত, আশঙ্কাজনক অবস্থায় শিশু ঢামেকে বিএনপি সরকার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে: হুইপ দুলু রামু চৌমুহনীতে মার্কেটের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ

তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

মোঃ ইসমাইল হোসেন

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ। ২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গ্রেপ্তারের পর দীর্ঘ কারাবাস শেষে ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান। দিনটি উপলক্ষে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাঁর কারামুক্তির ঘটনাকে স্মরণ করছেন।
২০০৭ সালের ৭ মার্চ যৌথবাহিনী জরুরি বিধিমালায় তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। দলীয় সূত্রের দাবি, কারাবন্দি অবস্থায় তাঁকে নানা ধরনের নির্যাতনের শিকার হতে হয় এবং দীর্ঘ কারাবাসে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে তৎকালীন পিজি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
পরবর্তীতে বিভিন্ন মামলায় জামিন পাওয়ার পর উচ্চ আদালতের নির্দেশে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন তারেক রহমান। এরপর থেকে তিনি লন্ডনে অবস্থান করছেন। বিএনপি নেতাকর্মীদের কাছে তাঁর কারামুক্তি দিবসটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি দিন হিসেবে বিবেচিত হয়ে আসছে। এ উপলক্ষে দল ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।



ফেসবুক কর্নার