October 20, 2026, 9:30 am
শিরোনাম :
এআই দিয়ে ভুয়া ভিডিও ছড়ানোয় মুখ খুললেন পরীমনি আর্জেন্টিনা ম্যাচে রেফারিকে ‘জালিম’ বলায় জিকোকে পাঁচ ম্যাচ নিষিদ্ধ করল ফিফা চট্টগ্রামে পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সাম্প্রতিক বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত নাটোরে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ১৫ রংপুরে শতবর্ষী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুরে শতবর্ষী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান অভিবাসনকে দায়ী করে প্যারিস নিয়ে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য মামলা দিতে নাহিদকে চ্যালেঞ্জ, জেলে যাওয়ার ঘোষণা ইশরাকের কক্সবাজারের পাহাড়ি সড়কে শতাধিক যাত্রীকে জিম্মি করে ডাকাতি

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা রাজনৈতিক উদ্দেশ্যে: বাণিজ্যমন্ত্রী

মোঃ ইসমাইল হোসেন

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা বরাবরই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, সাধারণ মানুষের মধ্যে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। তবে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে কিছু মানুষ কৌশলে সমাজে সাম্প্রদায়িক বিভাজন তৈরির চেষ্টা করে। ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে বলেও উল্লেখ করেন তিনি।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর স্বামীবাগে ইসকন মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের সামাজিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। রাজনৈতিক স্বার্থে এই সম্প্রীতি বিনষ্টের যেকোনো প্রচেষ্টা সাধারণ মানুষের স্বাভাবিক সহাবস্থান ও শান্তিপূর্ণ পরিবেশের জন্য ক্ষতিকর। তাই বিভাজন সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ফ্যাসিবাদী আমলে বিভিন্ন স্থানে প্রতিমা ভাঙচুরের ঘটনা বিএনপির ওপর চাপানো হতো। তবে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসার পর সারাদেশে শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালিত হচ্ছে বলে দাবি করেন তিনি। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মধ্যে কেউ ভয়ভীতি বা আতঙ্ক সৃষ্টি করলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না বলেও হুঁশিয়ারি দেন প্রতিমন্ত্রী। তিনি সবাইকে সঙ্গে নিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।



ফেসবুক কর্নার