
সাম্প্রতিক বিষয়াবলি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১২টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্রে এ তথ্য জানানো হয়েছে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত আমন্ত্রণপত্রে সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়েছে, সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। তবে কোন কোন বিষয় নিয়ে তাঁরা বক্তব্য দেবেন, সে বিষয়ে আমন্ত্রণপত্রে বিস্তারিত উল্লেখ করা হয়নি।
সংবাদ সম্মেলনের খবর যথাযথভাবে প্রচারের জন্য বিভিন্ন গণমাধ্যম থেকে একজন করে প্রতিবেদক ও আলোকচিত্রী পাঠানোর অনুরোধ জানিয়েছে জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া সেল। এতে দলটির কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথাও উল্লেখ করা হয়েছে।