
সৈয়দপুরে পুকুর থেকে তাজা গ্রেনেট উদ্ধার
স্টাফ রিপোর্টার :
নীলফামারীর সৈয়দপুরে একটি পুকুর থেকে একটি তাজা গ্রেনেট উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)।
আজ শুক্রবার(৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শ্বাষকান্দর ডাঙ্গাপাড়া এলাকার একটি পুকুর থেকে গ্রেনেটটি উদ্ধার করা হয়।র্যাব-১৩-এর এএসপি তৌহিদুল ইসলামের নেতৃত্বে বোম্ব ডিসপোজাল ইউনিট অভিযান চালিয়ে গ্রেনেটটি উদ্ধার করে।
ঘটনাস্থলে র্যাব ও পুলিশ যৌথভাবে কাজ করছে। উদ্ধার হওয়া গ্রেনেটটি ছাড়াও ওই পুকুরে আরও গ্রেনেট থাকতে পারে বলে ধারণা করছে র্যাব।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সতর্কতা জারি রয়েছে। উদ্ধার অভিযান ও পরবর্তী কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য জানার অপেক্ষায় স্থানীয়রা।