September 6, 2026, 9:24 am

নীলফামারীতে রেঞ্জ ডিআইজির বিশেষ কল্যাণ সভা ও অপরাধ দমন

মোঃ ইবনে আলী সরকার :

নীলফামারীতে রেঞ্জ ডিআইজির বিশেষ কল্যাণ সভা ও অপরাধ দমন পর্যালোচনা

মোঃ ইবনে আলী সরকার :

রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ-এর নীলফামারী সফর উপলক্ষে জেলা পুলিশে বিশেষ কল্যাণ সভা ও অপরাধ দমন পর্যালোচনা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) নীলফামারী জেলা পুলিশ লাইন্সের ড্রিলশেডে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ।সভায় সভাপতিত্ব করেন নীলফামারীর পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন।এর আগে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করে।

সভায় পুলিশ সদস্যদের কল্যাণ ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।পাশাপাশি মাদক,সন্ত্রাস,চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থান বজায় রাখার নির্দেশ দেন ডিআইজি। তিনি পুলিশ সদস্যদের শৃঙ্খলা,সততা,নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

পরে ডিআইজি পুলিশ সুপার কার্যালয় পরিদর্শন করে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও সব থানার অফিসার ইনচার্জদের সঙ্গে মতবিনিময় করেন।এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি,অপরাধের প্রবণতা, মামলার তদন্ত ও নিষ্পত্তির অগ্রগতি এবং মাদকবিরোধী কার্যক্রম পর্যালোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।



ফেসবুক কর্নার