September 7, 2026, 7:27 pm

খুলনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

Reporter Name

খুলনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

খুলনা প্রতিনিধি :

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, খুলনা জেলা দক্ষিণ শাখা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানটি ‘A+ সংবর্ধনা–২০২৬’ শিরোনামে আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী এবং কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক ও জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতাকে দেশের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান তারা।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও কৃতিত্বের স্বীকৃতি দেওয়া এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও উৎসাহিত করতেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে ছাত্রশিবিরের স্থানীয় নেতাকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার