September 7, 2026, 7:27 pm

বাংলাদেশি ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, পালাতে গিয়ে ভারতীয়র মৃত্যু

অভয়নগর প্রতিবেদক

ভারতের অন্ধ্রপ্রদেশে বাংলাদেশি এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা শেষে পালিয়ে যাওয়ার সময় ভবন থেকে পড়ে মারা গেছেন কমলেশ যাদব (৪৩) নামে এক ব্যক্তি।
রোববার (৬ সেপ্টেম্বর) রাজ্যের আনাকাপল্লী জেলার কাকিনাদা এলাকায় ঘটনাটি ঘটেছে। খবর ইটিভি ভারতের
ভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, ফার্মেসিতে স্নাতক পড়ুয়া বাংলাদেশি ওই ছাত্রী কাকিনাদায় অচ্যুতাপুরমের এক বাসিন্দার সঙ্গে একই বাসায় থাকতেন। ওই বাসিন্দা সেখানকার একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে কাজ করেন বলে জানিয়েছে পুলিশ।
বাংলাদেশি ওই ছাত্রী মাত্র ১০ দিন আগে অচ্যুতাপুরমে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। তার পাশেই বেদুরুভাদার একটি বহুতল ভবনের ভাড়া নেওয়া কক্ষে থাকতেন ঝাড়খণ্ডের বাসিন্দা কমলেশ যাদব। তিনি একটি মদের দোকানে কাজ করতেন এবং ওই ছাত্রীকে দোকানের সামনে দিয়ে যেতে দেখেছিলেন।
গত শনিবার বাংলাদেশি ওই ছাত্রীর পুরুষ বন্ধু অফিসে কাজে বেরিয়ে যান। পরে রোববার বিকেলে বাসায় ওই ছাত্রীকে একা পেয়ে তার বাসায় ঢোকেন যাদব। এ সময় তিনি ওই ছাত্রীকে তার শৌচাগার পরিষ্কার করে নেবেন কি না, সেই বিষয়ে জিজ্ঞাসা করেন। কিছুক্ষণ শৌচাগার পরিষ্কারের ভান করে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেন যাদব। কিন্তু ধস্তাধস্তির এক পর্যায়ে না পেরে সেখান থেকে দৌড়ে পালাতে যান তিনি। এসময় ওই ছাত্রীর ডাকাডাকিতে জড়ো হন স্থানীয় কয়েকজন।
এই ঘটনায় আতঙ্কিত হয়ে ভবনের একটি পিলার বেয়ে নেমে পালানোর চেষ্টা করেন যাদব। কিন্তু নিচে নামার সময় ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই মারা যান ওই ব্যক্তি।
বাংলাদেশি ওই ছাত্রীর কাছ থেকে ঘটনার বিস্তারিত শুনে পুলিশকে ফোন করে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এই ঘটনার বিস্তারিত জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন আনাকাপল্লী জেলা পুলিশের সার্কেল ইন্সপেক্টর চন্দ্রশেখর রাও।



ফেসবুক কর্নার