October 26, 2026, 3:28 pm
শিরোনাম :
পৃথিবী বিপক্ষে দাঁড়ালেও রাশমিকার পাশে থাকব: বিজয় জন্মদিনে গ্ল্যামারাস লুকে ভক্তদের নজর কাড়লেন অভিনেত্রী দীঘি এমবাপের জোড়া গোলে ন্যু ক্যাম্পে রিয়ালের জয় ডি থ্রি ট্রফির নিলামে ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শরীফুল নিকি মিনাজের শারীরিক গঠন নিয়ে ট্রাম্পের মন্তব্য, জনসভায় আলোচনা এরশাদ ও শেখ হাসিনার আমলে সাংবাদিকদের কিনতে চেষ্টার অভিযোগ রিজভীর আসামের বাঙালি মুসলমানদের লড়াই বাংলাদেশেরও: নাহিদ ইসলাম মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন পেলেন এলিজা জামান পিরোজপুরে মুক্তিযোদ্ধার দাফনে বাধার অভিযোগ, প্রশ্ন তুললেন তাসনিম জারা মন্ত্রীদের পদত্যাগের দাবিতে শাহবাগে গণবিক্ষোভের ঘোষণা এনসিপির

৪১ দেশে প্রবাসীদের জন্য এনআইডি সেবা

অভয়নগর প্রতিবেদক


প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের সেবা পর্যায়ক্রমে ৪১টি দেশে সম্প্রসারণ করা হচ্ছে। এ কার্যক্রম বাস্তবায়নে নির্বাচন কমিশনের সঙ্গে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে ১৭টি দেশে ২৭টি বাংলাদেশ মিশনের মাধ্যমে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
পররাষ্ট্রমন্ত্রী জানান, যেসব বাংলাদেশি মিশনে ই-পাসপোর্ট কার্যক্রম চালু রয়েছে, সেখানে অনলাইনে আবেদন, প্রবাসীদের সুবিধাজনক সময়ে বায়োমেট্রিক এনরোলমেন্ট এবং আবেদনের অগ্রগতি জানার ব্যবস্থা রয়েছে। দূতাবাসগুলো পাসপোর্টের আবেদন গ্রহণ করলেও তা ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে ইস্যু করা হয়। দ্রুত পাসপোর্ট ডেলিভারি নিশ্চিত করতে দূতাবাসগুলো নিয়মিত সংশ্লিষ্ট অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে। পাসপোর্ট ডেলিভারির জন্য প্রস্তুত হলে আবেদনকারীকে এসএমএস বা ই-মেইলের মাধ্যমে জানানো হয়। বিশেষ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের পাসপোর্ট-সংক্রান্ত সমস্যা সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে।
এ ছাড়া কনস্যুলার সেবা সহজ করতে অনলাইন সত্যায়ন ও ই-অ্যাপোস্টিল ব্যবস্থা চালু করা হয়েছে। এর মাধ্যমে সেবাপ্রার্থীরা অনলাইনে আবেদন করে ডিজিটাল সনদ নিতে পারছেন, ফলে সময়, ব্যয় ও ভোগান্তি কমছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৬-২৭ অর্থবছরের কর্মপরিকল্পনায় পাসপোর্ট, ভিসা এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদের তথ্য যাচাই সহজ করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে একটি অনলাইন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি বাংলাদেশি মিশনে অনলাইন ‘গ্রিভ্যান্স রিড্রেস সিস্টেম’ চালু রয়েছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে পাসপোর্ট-সংক্রান্ত সমস্যা সমাধানে ঢাকা থেকে কারিগরি দক্ষতাসম্পন্ন দল পাঠিয়ে বিশেষ কর্মসূচি বা ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।



ফেসবুক কর্নার