October 8, 2026, 7:48 am
শিরোনাম :
৭৫ বছর বয়সে প্রয়াত বলিউড অভিনেতা নানা পাটেকর নাটোর স্টেশনে জার্মান নাগরিকের ব্যাগ চুরি, শনাক্ত অভিযুক্ত বিদায়ের পর মেসিকে নিয়ে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হওয়ার গুঞ্জন সড়ক চাঁদাবাজি বন্ধে নতুন কমিটিকে কাজে লাগানোর আশা রিজভীর আরও ১১ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন আবেদন ইউজিসিতে সাতকানিয়ায় বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২ সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলা, নিহত ৩ আহত ৩৬ আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়কে নিম্নমানের খোয়া, এলজিইডির নির্দেশ উপেক্ষার অভিযোগ ভালুকায় নারী শ্রমিককে তুলে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ২ সুবর্ণচরে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দুই লাখ টাকা জরিমানা 

মুকসুদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত 

Reporter Name

মুকসুদপুর প্রতিনিধি:
সারাদেশের ন্যায় গোপালগঞ্জের মুকসুদপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।
সোমবার ১৬ই ডিসেম্বর উপজেলা প্রশাসনের আয়োজনে, সারাদিন ব্যাপী নানা আয়োজনে বিজয় দিবস পালিত হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসার এস এম মাহাতাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত, মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মুকসুদপুর থানা ময়দানে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুরু হয়ে, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকালে উপজেলা পরিষদ শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, মুকসুদপুর থানা, বীর মুক্তিযোদ্ধা, মুকসুদপুর পৌরসভা, উপজেলা বিএনপি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং রাজনৈতিক দল।
এসময় আইডিয়াল স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির।
মুকসুদপুর থানার এসআই আব্দুল হাকিমের নেতৃত্বে সমাবেশ ও কুচকাওয়াজে অংশ গ্রহণ করেন, মুকসুদপুর থানা, আনসার বিডিবি, মুকসুদপুর ফায়ার সার্ভিস, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ডিসপ্লে প্রর্দশন ও পুরস্কার বিতরণ করা হয়।
দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। পরে সকল মসজিদ, মন্দির গীর্জায় ও অন্যান্য উপাসনালয়ে জাতির শান্তি ও অগ্রগতি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়



ফেসবুক কর্নার