November 19, 2026, 9:02 am
শিরোনাম :
তিন বছরের মধ্যে দেশীয় স্যাটেলাইট মহাকাশে পাঠানোর ঘোষণা প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে পৃথক আগুনে পুড়ল খড়বোঝাই ট্রাক ও বাস মুকসুদপুর থানায় আগুন, পুড়ল অন্তত ১০ যানবাহন ময়মনসিংহে বাস ও ইউনিয়ন পরিষদে অগ্নিসংযোগ, ক্ষতিগ্রস্ত নথি ঢাকা কলেজ ভবিষ্যতেও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেবে: আবদুস সালাম ময়মনসিংহে চলন্ত জারিয়া লোকাল ট্রেনে আগুন, পুড়ল দুই সিট উত্তরায় নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র শান্ত আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোলবোমা নিক্ষেপে আহত ১ যমুনা সেতুর পশ্চিমপাড়ে লরির ধাক্কায় ট্রাকচালক নিহত সোনারগাঁয়ে যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ

তারেক রহমানের সঙ্গে ভুটান ও মালদ্বীপের নেতাদের বৈঠক

অভয়নগর প্রতিবেদক

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পৃথক সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট উজ. হুসেইন মোহামেদ লতিফ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে এসব বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ ও ভুটান এবং বাংলাদেশ ও মালদ্বীপের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার নানা দিক নিয়ে মতবিনিময় করেন তারা।
এ সময় বাংলাদেশ ও দুই দেশের পারস্পরিক স্বার্থ এবং জনগণের কল্যাণে বিদ্যমান সহযোগিতার ক্ষেত্রগুলো আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। বৈঠকগুলো জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণের সময় অনুষ্ঠিত দ্বিপক্ষীয় যোগাযোগের অংশ হিসেবে হয়।



ফেসবুক কর্নার