November 19, 2026, 11:08 am
শিরোনাম :
সিলেটে দাঁড়িয়ে থাকা চার বাসে দুর্বৃত্তদের আগুন যশোর এমএম কলেজে ছাত্রদলের প্রতিবাদী বিক্ষোভ মিছিল কালনা সেতু অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ, আটক কর্মীকে পুলিশে দিল ছাত্রদল পঞ্চগড়ে সীমান্ত সুরক্ষায় নতুন বিওপি উদ্বোধন লকডাউন ঘিরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সতর্ক অবস্থানে ছাত্রদল রাঙ্গাবালীসহ পাঁচ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস ২০৩৫ সালে খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে যেতে পারে ইসলাম: পিউর পূর্বাভাস পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ ও ধ্বংসের আহ্বান শি জিনপিংয়ের বেরোবি হলে ছাত্রলীগ নেতাকর্মীদের অবস্থান, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ছাত্রদলের মানিকগঞ্জে ‘মুক্তিযোদ্ধা শিশুপার্ক’ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী

হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণা থেকে ২ সন্দেহভাজন আটক

Reporter Name

কুমিল্লা ব্যুরো

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণা থেকে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার বিকেল ৩টার দিকে দেবীদ্বারে নির্বাচনী প্রচারণা শুরু করেন হাসনাত আব্দুল্লাহ। এ সময় তার সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া তিনজনকে সন্দেহ করে পুলিশ। একপর্যায়ে তাদের মধ্যে দুজনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে স্থানীয়দের সহায়তায় পরিচয় নিশ্চিত হয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

পুলিশ জানায়, হাসনাত আব্দুল্লাহর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ তৎপর রয়েছে। দুজন সন্দেহভাজনকে আটকের পর জিজ্ঞাসাদের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত হয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

দেবিদ্বার থানার ওসি সারোয়ার হোসেন বলেন, রবিউল ও সজিবকে সন্দেহভাজন মনে করে আটক করা হয়। পরে হাসনাত জানান, তারা তারই কর্মী সমর্থক। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।



ফেসবুক কর্নার