October 5, 2026, 7:09 pm

মিরপুরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

অভয়নগর প্রতিবেদক

ঢাকার মিরপুর ১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) অভিযান চলাকালে সিটি কর্পোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়া হয়। এ ছাড়া উচ্ছেদ অভিযানে ব্যবহৃত একটি ভেকু ও পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে।
মিরপুর মডেল থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, ফুটপাত উচ্ছেদ অভিযান চলার সময় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা সিটি কর্পোরেশনের তিনটি ময়লার গাড়িতে আগুন ধরিয়ে দেন।
ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সেখানে অবস্থান করছেন।



ফেসবুক কর্নার