October 5, 2026, 5:39 pm

আইনশৃঙ্খলা উন্নয়নে যে কোনো পদক্ষেপে প্রস্তুত সরকার

অভয়নগর প্রতিবেদক

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম মনি বলেন, কিছু মানুষ ধর্মের লেবাস ধরে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করতে চায়। এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক থাকার কথাও জানান তিনি।
চিফ হুইপ আরও বলেন, দেশের ইসলামপ্রিয় মানুষ বিএনপির সঙ্গেই আছে। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের অবস্থানের কথা তুলে ধরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রস্তুতির কথা জানান।



ফেসবুক কর্নার