October 5, 2026, 7:16 pm

অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয়, বললেন আসিফ নজরুল

অভয়নগর প্রতিবেদক

শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বইটি বিক্রিতে বাধা দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
আসিফ নজরুল বলেন, বইটি বিক্রিতে বাধা দেওয়া, প্রকাশনা সংস্থা ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের (ইউপিএল) বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে তালা দেওয়া এবং সেখানকার দুজন কর্মীকে তুলে নেওয়ার ঘটনা বেআইনি ও অপরাধমূলক। এ বিষয়ে সরকারের দ্রুত উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
সাবেক এই উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনার শাসনামলে বই বিক্রিতে বাধা দেওয়া ও বই নিষিদ্ধ করার মতো ঘটনা ঘটেছে, যার প্রতিবাদ করা হয়েছিল। তার ভাষ্য, বর্তমানে একই ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি ঘটলে তা মুক্তচিন্তার মানুষের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করে।



ফেসবুক কর্নার