October 1, 2026, 11:23 pm

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে ইসি

অভয়নগর প্রতিবেদক

আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজনের বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে নির্বাচনী প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইউএনডিপির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
সিনিয়র সচিব বলেন, এসএসসি পরীক্ষা, রমজান এবং বিভিন্ন ধর্মীয় ও জাতীয় দিবসসহ স্থানীয় সামাজিক বাস্তবতা বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন একটি সুসংহত ও বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে। একই সঙ্গে ইউএনডিপির ‘ব্যালট’ প্রকল্পের আওতায় ইসি সচিবালয়, মাঠপর্যায়ের কর্মকর্তা, পুলিশ ও গণমাধ্যমকর্মীদের অপতথ্য, ভুল তথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য প্রতিরোধে প্রশিক্ষণের প্রস্তাব নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। এটি কোনো নির্দিষ্ট নির্বাচনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত নয়।
অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিষয়ে আখতার আহমেদ বলেন, গত ১৭ সেপ্টেম্বরের আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সময়সূচিসহ বিভিন্ন প্রস্তাব উঠে এসেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে কমিশন এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ভোটার তালিকা, ভোটকেন্দ্র ও প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুতের পাশাপাশি সামগ্রিক স্থানীয় পরিবেশ মূল্যায়ন করে সিদ্ধান্ত নেওয়া হবে। গত ১২ ফেব্রুয়ারির সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যাশার যে মানদণ্ড তৈরি হয়েছে, তা ধরে রাখতে কমিশন বদ্ধপরিকর বলেও জানান তিনি।



ফেসবুক কর্নার