October 2, 2026, 12:21 am

মিষ্টির অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

অভয়নগর প্রতিবেদক

রাজধানীর মিরপুর-১ এ স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় সদ্য পদত্যাগ করা সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ মিষ্টির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্তের ভিত্তিতে চার্জশিট দেওয়া হবে এবং দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়া হবে। সরকার অপরাধকে অপরাধ হিসেবেই দেখছে। কোনো অপরাধ সংঘটনের পর ব্যবস্থা নেওয়া হয়নি—এমন ঘটনা নেই। অপরাধ নিয়ন্ত্রণে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
৪৯তম বিসিএস (বিশেষ) শিক্ষা ক্যাডারে নিয়োগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সার্টিফিকেট জমা না দেওয়া, মেডিকেলে অনুপযুক্ত হওয়া ও নির্ধারিত সময়ে উপস্থিত না থাকায় চূড়ান্ত তালিকায় থাকা ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনের নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়েছে। আগামী সোমবার বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন জারি হবে। রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে বঞ্চিত করা হবে না উল্লেখ করে তিনি বলেন, ভেরিফিকেশন নিয়মিত প্রক্রিয়া। গুরুতর অপরাধের কারণে কারও নাম প্রজ্ঞাপনে না থাকলে আবেদনের সুযোগ রয়েছে।



ফেসবুক কর্নার