October 5, 2026, 5:43 am

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে মনোনীত শেরপুরের জয়া

অভয়নগর প্রতিবেদক

শিশুদের ‘নোবেল’খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬-এর জন্য মনোনীত হয়েছেন শেরপুরের তরুণ শিশু সাংবাদিক ও শিশু অধিকারকর্মী জয়া বণিক। শিশু সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার ও শিক্ষার প্রসারে অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের ওয়েবসাইটে প্রকাশিত ২০২৬ সালের মনোনীতদের তালিকায় তাঁর নাম প্রকাশ করা হয়।
নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক শিশু সহায়তা ও অ্যাডভোকেসি সংস্থা কিডস রাইটস ফাউন্ডেশন প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের শিশু-কিশোরদের শিশু অধিকার ও কল্যাণে অবদানের জন্য এ পুরস্কারের জন্য মনোনীত করে। গত চার বছর ধরে শিশুদের অধিকার ও সুরক্ষা নিয়ে কাজ করছেন জয়া। উপকূলীয় অঞ্চলে বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিক্ষাবঞ্চনার বিরুদ্ধে গ্রাম ও অনলাইন—দুই মাধ্যমেই সচেতনতা তৈরি করছেন তিনি।
জয়ার উদ্যোগে একাধিক বাল্যবিবাহ প্রতিরোধের পাশাপাশি বিভিন্ন পরিবারকে শিশুদের শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা ও ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে শিশু অধিকার বিষয়ে হাজারো মানুষের কাছে বার্তা পৌঁছে দিয়েছেন তিনি। মাঠপর্যায়ে কর্মশালা ও সম্প্রদায়ভিত্তিক কার্যক্রমে শিশু সুরক্ষা, অনলাইন নিরাপত্তা ও শিক্ষায় আগ্রহ বাড়ানোর বিষয়েও কাজ করছেন জয়া। মনোনয়নের প্রতিক্রিয়ায় তিনি বলেন, শিশুদের নিয়ে কাজ করতে তাঁর ভালো লাগে এবং ভবিষ্যতে আরও ব্যাপকভাবে এ কাজ করতে চান।



ফেসবুক কর্নার