October 5, 2026, 7:19 am

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৭

অভয়নগর প্রতিবেদক

ময়মনসিংহে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী ও এক শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক সড়কের বড়বিলা নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও ভেতরে থাকা যাত্রীসহ মোট সাতজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কের বড়বিলা এলাকায় যাত্রীবাহী বাসটির সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হলে হতাহতের এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে লোকজন জড়ো হন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



ফেসবুক কর্নার