October 5, 2026, 5:44 am

জামায়াতের আচরণে মুনাফিকি দেখছি: রাশেদ খান

অভয়নগর প্রতিবেদক

জামায়াতে ইসলামীর জন্ম থেকে আজ পর্যন্ত মুনাফিকি আচরণ ছাড়া অন্য কোনো আচরণ দেখা যায়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে ফটিকছড়ির বাবুনগর এলাকায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। রাশেদ খাঁন বলেন, জামায়াত মুখে সরকারকে সহযোগিতার কথা বললেও আওয়ামী লীগকে ফিরিয়ে এনে ১৯৯৬ সালের মতো আন্দোলনের অপচেষ্টা করছে বলে তারা মনে করেন।
তিনি বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের ভাষা ও জামায়াতের ভাষার মধ্যে বর্তমানে কোনো পার্থক্য নেই। ডিসেম্বর বিজয়ের মাস উল্লেখ করে তিনি বলেন, এ মাসে জনগণকে সঙ্গে নিয়ে তারাও রাজপথে থাকবে। যারা সরকারকে সহযোগিতা না করে সরকার পতনের আন্দোলন করবে বা সরকারকে ব্যর্থ করার চেষ্টা করবে, জনগণ তাদের রুখে দেবে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে রাশেদ খাঁন দাবি করেন, জামায়াত ইসলামী মূল্যবোধের কথা বললেও তাদের কিছু কর্মকাণ্ড নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে।
হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, পবিত্র জুমার দিনে তিনি দোয়া নিতে এসেছেন। আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করেছেন এবং বিএনপি ও দেশের মানুষকে ইসলামী মূল্যবোধের ওপর বিশ্বাস রাখার আহ্বান জানিয়েছেন। শাপলা চত্বরের হত্যাকাণ্ডের বিচারে বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। এ সময় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, ফটিকছড়ি ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীমসহ স্থানীয় বিএনপি ও হেফাজতের নেতারা উপস্থিত ছিলেন



ফেসবুক কর্নার