November 19, 2026, 5:21 pm
শিরোনাম :
রাজশাহী নিউমার্কেটের উন্নয়ন ও সংস্কারে রাসিক প্রশাসকের পরিদর্শন এনাফ ইজ এনাফ, আসুন সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর ৪০ দিনের কর্মসূচি ঘোষণা ফটিকছড়িতে টিলা কাটার প্রমাণ মিললেও মামলায় গড়িমসির অভিযোগ চুনারুঘাটে শ্মশানের টিন চুরির অভিযোগে মেম্বারের বিরুদ্ধে তদন্তের দাবি নড়াইলে হামলায় নিহত বিএনপির দুই নেতার জানাজা সম্পন্ন লালমনিরহাটের সামাজিক আন্দোলন ছড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান নাশকতা ও সহিংসতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মহাসড়কে নাশকতার চেষ্টা, চৌদ্দগ্রামে আটক ৬ শাড়ির প্রেমে জড়িয়ে থাকে নারীর জীবন – মতিয়ারা মুক্তা

তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে জিয়া পরিষদের কমিটি

Reporter Name

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গণসংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি।

বিএনপির এই অনুষ্ঠানে সহায়ক ভূমিকার জন্য সমমনা সংগঠন জিয়া পরিষদ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। গণসংবর্ধনা অনুষ্ঠানটি সফল করতে এবং জিয়া পরিষদের সকল পর্যায়ের নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করতে ২০ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় সমন্বয়ক কমিটি গঠন করেছে জিয়া পরিষদ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে অধ্যাপক ড. মো. এমতাজ হোসেনকে আহ্বায়ক, এম জহির আলীকে যুগ্ম আহ্বায়ক ও আবদুল্লাহিল মাসুদকে সদস্য সচিব করা হয়। আর সদস্যরা হলেন- ইঞ্জিনিয়ার রুহুল আলম, অধ্যাপক আবুল কালাম আজাদ, খন্দকার শফিকুল হাসান রতন, কৃষিবিদ মনোয়ারুল ইসলাম এনাম, মো. আকতারুজ্জামান গিয়াস, ইঞ্জিনিয়ার শরিফুজ্জামান শরিফ, মুহাম্মদ নূরনবী খান, ডা. মোহাম্মদ আলী, মো. রবিউল ইসলাম, ড. মো. রোকনুজ্জামান, অধ্যক্ষ মো. আব্দুল্লাহ আল মাহমুদ বিপ্লব, অধ্যাপক ড. মো. হারুন অর রশীদ, মো. হুমায়ুন কবির, মো. শাহজাহান খান রবি, মো. আতাউল করিম আজীম, গিয়াস উদ্দিন, শেখ মো. আব্দুল কুদ্দুস



ফেসবুক কর্নার