October 6, 2026, 7:00 am
শিরোনাম :
পঞ্চগড়ে রিকশাচালক আল আমিন হত্যা মামলায় সাবেক এমপি গ্রেপ্তার জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ, প্রতিপাদ্য নির্ভুল নিবন্ধন শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চোটের পর ঘুমের সমস্যায় অমিতাভ, বদলাচ্ছেন ব্যস্ত রুটিন বক্তাবলী ফেরিঘাটে দুই ট্রাকের মাঝে চাপায় লাইনম্যান নিহত বোপারার ঝড়ে বাংলাদেশকে হারিয়ে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের জয় ময়মনসিংহ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, চক্রের সন্ধানে তদন্ত ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে ৪-১ গোলে হারাল ফ্রান্স বাবার সন্দেহে ডিএনএ পরীক্ষা, মিলল হাসপাতালের শিশুবদলের সত্য রুশ ড্রোন হামলায় ভারতীয় নাবিক আহত, দিল্লির কঠোর প্রতিবাদ

বোপারার ঝড়ে বাংলাদেশকে হারিয়ে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের জয়

অভয়নগর প্রতিবেদক

 

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের বিপক্ষে ১৬৪ রানের লড়াকু সংগ্রহ গড়েও হার এড়াতে পারেনি বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। রবি বোপারার ঝড়ো ইনিংসে ৭ উইকেটে জয় পেয়েছে ইংল্যান্ড। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৪ রান করে বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে রনি তালুকদার ৩ চার ও ২ ছক্কায় ৩৭ বলে ৪৪ রান করেন। ফজলে মাহমুদ ১৬ বলে ২৬, জহরুল ইসলাম ১৮ বলে ১৬ এবং আরাফাত সানি ১২ বলে ১৫ রান করেন। ৯ নম্বরে নেমে আবু জায়েদ রাহী ৪ চার ও ১ ছক্কায় ১৬ বলে অপরাজিত ৩১ রান করেন। ইংল্যান্ডের সামিত প্যাটেল ৪টি এবং রায়ান সাইডবটম ২টি উইকেট নেন।

রান তাড়ায় ১৬.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স। রবি বোপারা ৫ চার ও ৬ ছক্কায় ৪৫ বলে অপরাজিত ৭৭ রান করেন। ফিল মাস্টার্ড ২ চার ও ৪ ছক্কায় ১৭ বলে অপরাজিত ৩৭ রান করেন। ডেভিড মালান ১১ বলে ১৮ এবং জেসন রয় ৯ বলে ১৫ রান করেন। বাংলাদেশের হয়ে আবু জায়েদ রাহী, এনামুল হক জুনিয়র ও জিয়াউর রহমান একটি করে উইকেট নেন।



ফেসবুক কর্নার