October 6, 2026, 7:00 am
শিরোনাম :
পঞ্চগড়ে রিকশাচালক আল আমিন হত্যা মামলায় সাবেক এমপি গ্রেপ্তার জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ, প্রতিপাদ্য নির্ভুল নিবন্ধন শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চোটের পর ঘুমের সমস্যায় অমিতাভ, বদলাচ্ছেন ব্যস্ত রুটিন বক্তাবলী ফেরিঘাটে দুই ট্রাকের মাঝে চাপায় লাইনম্যান নিহত বোপারার ঝড়ে বাংলাদেশকে হারিয়ে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সের জয় ময়মনসিংহ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, চক্রের সন্ধানে তদন্ত ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে ৪-১ গোলে হারাল ফ্রান্স বাবার সন্দেহে ডিএনএ পরীক্ষা, মিলল হাসপাতালের শিশুবদলের সত্য রুশ ড্রোন হামলায় ভারতীয় নাবিক আহত, দিল্লির কঠোর প্রতিবাদ

শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অভয়নগর প্রতিবেদক

 

শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে পৌঁছালে ১৫০ জন শিশু তাকে বরণ করে নেয়। পরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং প্রধানমন্ত্রী অতিথিদের সঙ্গে আসন গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান উপস্থিত রয়েছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। আয়োজনে শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের স্মারক উপহার প্রদান ও স্মরণিকা ‘শৈশব’-এর মোড়ক উন্মোচনের কর্মসূচি রয়েছে।

এ ছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কথা বলার কর্মসূচি রয়েছে। তিনি শিশুদের আঁকা ছবি ও ফটো গ্যালারি পরিদর্শন করবেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শিশু জাদুঘর ভবনে গিয়ে ভবনের নিচতলায় সোলার প্যানেল ও সাব-স্টেশন উদ্বোধন করবেন। এবারের আয়োজনের প্রতিপাদ্য ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’।



ফেসবুক কর্নার