October 7, 2026, 6:46 am

তুরস্কের সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন জামায়াত আমির

অভয়নগর প্রতিবেদক

‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার (৭ অক্টোবর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি তুরস্কের উদ্দেশে রওনা হন।
ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান। ‘বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক–বাংলাদেশের সহযোগিতার নতুন দিগন্ত’ প্রতিপাদ্যে সম্মেলনটির আয়োজন করছে ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় ও সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ। সম্মেলনে বাংলাদেশ, তুরস্কসহ বিভিন্ন দেশের শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক ও গবেষকরা অংশ নেবেন।
তুরস্ক সফর শেষে সৌদি আরবে গিয়ে পবিত্র ওমরাহ পালন করবেন জামায়াতের আমির। সফর শেষে আগামী রোববার (১১ অক্টোবর) সকালে তার দেশে ফেরার কথা রয়েছে।



ফেসবুক কর্নার