October 8, 2026, 12:36 am

সিংড়ায় গুটিয়া মহিষমারী বিদ্যালয়ের কমিটির পরিচিতি সভা

আলহাজ হোসেন, সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের সিংড়া উপজেলার ৫ নম্বর চামারী ইউনিয়নের গুটিয়া মহিষমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটির সভাপতি মো. রমিজুল করিমের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সদস্যসচিব মো. মফিজুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ৫ নম্বর চামারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যাপক নুর নবী ফারুক তারা। এ সময় বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী মো. রওশন আরেফিন, ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি মো. হারুনুর রশিদ, স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি খবির উদ্দিন প্রামাণিক এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন।
সভায় বক্তারা বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বারোপ করেন। এ ক্ষেত্রে নবগঠিত ম্যানেজিং কমিটি, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সভায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করতে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।



ফেসবুক কর্নার