October 8, 2026, 1:43 pm
শিরোনাম :

পটুয়াখালীতে গাছে ঝুলন্ত বৃদ্ধের মরদেহ, আত্মহত্যার অভিযোগ

মোস্তাফিজুর রহমান

  1. পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মোঃ রহমান মোল্লা (৭৫) নামে এক বৃদ্ধের গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ফজরের নামাজের পর স্থানীয়রা বাড়ির পাশে একটি গাছের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয় পরিষদের সদস্য ও গ্রাম পুলিশের মাধ্যমে বিষয়টি রাঙ্গাবালী থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি গাছ থেকে নামায়।
    স্থানীয়দের ভাষ্য, রহমান মোল্লা প্রতিদিন ফজরের আগে এলাকায় ঘুরে মানুষকে নামাজের জন্য ডাকাডাকি করতেন। ঘটনার দিনও তিনি ফজরের আগে রাস্তায় উঠে স্থানীয়দের নামাজের জন্য ডাকাডাকি করেন। তবে নিজে নামাজ পড়তে যাননি। পরে নামাজ শেষে স্থানীয়রা রাস্তা দিয়ে যাওয়ার সময় তার বাড়ির দিকে তাকিয়ে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান। পরিবারের সদস্য ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রহমান মোল্লা মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে তারা জানিয়েছেন।
    স্থানীয়রা জানান, ঘটনার একদিন আগে বুধবারও রহমান মোল্লা অন্য একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করেছিলেন। পরে প্রতিবেশী মোঃ বেল্লাল ঘরামীসহ কয়েকজন তাকে গাছ থেকে নামিয়ে আনেন। এর পরদিন ভোরে একই ধরনের ঘটনায় তার মৃত্যু হয় বলে স্থানীয়দের দাবি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে স্থানীয় পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জাফর মৃধার মাধ্যমে মরদেহ দাফনের বিষয়ে নির্দেশনা দিয়ে চলে যায়।



ফেসবুক কর্নার